Sunday, March 15, 2026

ফের অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়ন সিনার, ফাইনালে হারালেন জেরেভকে

Date:

Share post:

ফের অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার। এই নিয়ে পরপর দুবার অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়ন হলেন সিনার । আর সেই সুবাদে রজার ফেডেরার, নোভাক জকোভিচদের নজির ছুঁয়ে ফেললেন তিনি। এদিন ফাইনালে সিনার স্ট্রেট সেটে হারালেন আলেকজান্ডার জেরেভকে। লড়াই চলল একপেশে। ম্যাচের ফলাফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-৩।

ম্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখান সিনার। জেরেভের সার্ভিস ভেঙে ৫-৩ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর প্রথম সেট জিততে বেশি বেগ পেতে হয়নি সিনারকে। ৪৬ মিনিটে ৬-৩ ব্যবধানে প্রথম সেট জিতে নেন গত বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন। পরের সেটে অবশ্য খানিকটা ঘুরে দাঁড়ান জেরেভ। লড়াই গড়ায় টাইব্রেকার পর্যন্ত। কিন্তু শেষ পর্যন্ত হারতে হয় জেরেভকে। হতাশায় বেশ কয়েকবার র‍্যাকেট আছড়ে ফেলতেও দেখা যায় তাঁকে। তৃতীয় সেটে বেশ ক্লান্ত হয়ে পড়েন জেরেভ। তৃতীয় সেটে ৬-৩ ফলে সহজেই নির্ণায়ক সেট জিতে যান সিনার। যার ফলে টানা দ্বিতীয়বার অজি ওপেনে চ্যাম্পিয়ন হলেন তিনি।

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিলেন সিনার। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালেও স্ট্রেট সেটে জয় পেয়েছেন তিনি। এদিন অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হওয়ায় তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন সিনার।

আরও পড়ুন- ১২ বছর পর ঘোরোয়া ক্রিকেটে ফিরছেন বিরাট, শুরু প্রস্তুতি

 

 

 

 

 

spot_img

Related articles

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...