Thursday, June 25, 2026

খুনের চেষ্টা মামলায় বাংলাদেশের অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি !

Date:

Share post:

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয় দেখানোর মামলায় বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

রবিবার,২৬ জানুয়ারি ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত আবেদন বাতিল করে এই আদেশ দেন। একই মামলায় পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধেও চার্জগঠন করে বিচার শুরুর আদেশ এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। আগামী ২০ মার্চ সাক্ষ্যগ্রহণের নির্দেশ দিয়েছে আদালত।

প্রসঙ্গত , ২০২২ সালের ১৮ জুলাই ঢাকা আদালতে পরীমণির বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। নায়িকার বিরুদ্ধে ওই ব্যবসায়ীর অভিযোগ, ২০২১ সালের ৮ জুন পরীমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে স্নানঘর ব্যবহার করেন। পরে ক্লাবের ভেতরে বসে মদ্যপান করেন। রাত ১টা ১৫ মিনিট নাগাদ ক্লাব থেকে বেরোনোর সময় পরীমণি তাকে ডেকে একটি মদের বোতল বিনামূল্যে দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় অভিনেত্রী তাকে গালিগালাজ করেন বলেও অভিযোগ। ব্যবসায়ীর দাবি, বচসা এমন পর্যায়ে পৌঁছয় যে, পরীমণি একটি কাচের গ্লাস ছুড়ে মারেন। তা গিয়ে লাগে নাসিরের মাথায় ও বুকে। এই ঘটনাকে হত্যার চেষ্টা হিসাবেই দেখছেন ব্যবসায়ী। অভিযোগ হয়েছে সেই মর্মেই।

 

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...