Tuesday, April 7, 2026

আইএসআই শীর্ষকর্তাদের বাংলাদেশ সফর নিয়ে এবার মুখ খুলল ভারত

Date:

Share post:

আইএসআই শীর্ষকর্তাদের বাংলাদেশ সফর নিয়ে এবার মুখ খুলল ভারত। শুক্রবার সাংবাদিক বৈঠকে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্টতই জানিয়েছিলেন, পুরো পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে। প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র।

শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাংলাদেশের অন্তবর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে পাকিস্তানের। সম্প্রতি বাংলাদেশের সামরিক বাহিনীর ৬ জন সেনাকর্তার একটি প্রতিনিধি দল ছ’দিনের পাকিস্তান সফর সেরে দেশে ফিরেছে।

এরই পাশাপাশি জানা গিয়েছে, ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তানের ৪ সদস্যের একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল। এই সফর নিয়ে চূড়ান্ত গোপনীয়তা রক্ষার চেষ্টা করা হয়েছে দুই দেশেই। কিন্তু পাকিস্তানি প্রতিনিধি দলের এই সফরকে ভারতীয় সংবাদমাধ্যমের ‘ভুয়ো খবর’ বলে দাবি করেছে বাংলাদেশ ও পাকিস্তান।

আসলে বাংলাদেশের সেনাকর্তাদের পাক সফর নিয়েও যথেষ্ট গোপনীয়তা বজায় রাখা হয়েছিল। প্রতিনিধি দলটি ঢাকায় ফিরে আসার পর ইউনুস সরকারের তরফে এক বিবৃতিতে জানানো হয়, গত ১৩ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত পাকিস্তান সফরে গিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের নেতৃত্বে ৬ সেনাকর্তা।

 

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...