Tuesday, June 23, 2026

মুম্বইয়ের কাছে ৩-০ গোলে হার মহামেডানের

Date:

Share post:

লড়াই করেও হার মহামেডান স্পোর্টিং ক্লাবের । এদিন অ্যাওয়ে ম্যাচে মুম্বই সিটি এফসির কাছে ৩-০ গোলে হারল আন্দ্রে চেরনিশভের দল । তিন গোল হজম করল দ্বিতীয়ার্ধে । হাড্ডাহাড্ডি টক্করের গোলশূন্যভাবে শেষ হয় ম্যাচের প্রথম ৪৫ মিনিট।

বকেয়া বেতন সমস্যা মিটিছে মহামেডানের । তিনদিনের অনুশীলন সেরে মুম্বইয়ের ম্যাচে নামে সাদা-কালো ব্রিগেড । আর মাঠে নেমেই দুরন্ত লড়াই দেয় চেরনিশভের দল। যায় আক্রমণেও । তবে গোলের দরজা খুলতে পারেনি সাদা-কালো ব্রিগেড । তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় মুম্বই । যার ফলে ম্যাচের ৭২ মিনিট ১-০ গোলে এগিয়ে মুম্বই । আত্মঘাতী গোলে এগিয়ে যায় মুম্বই । ৭২ মিনিটে ক্ষমার অযোগ্য ভুল করেন ডিফেন্ডার গৌরব বোরা। শট ঠেকানোর জন্য বক্সের বাইরের দিকে বেরিয়ে এসেছিলেন গোলকিপার। কিন্তু বল বিপন্মুক্ত করার বদলে নিজের গোলেই হেড করেন গৌরব। এরপর ম্যাচের ৭৮ মিনিটে ২-০ এগিয়ে যায় মুম্বই । ৭৮ মিনিটে বাঁক খাওয়ানো শটে ছাংতের অনবদ্য গোল। মুম্বইয়ের তৃতীয় গোল হয় ৮৩ মিনিটে। মুম্বইয়ের হয়ে তৃতীয় গোলটি করেন ক্রোমা ।

আরও পড়ুন- ফের অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়ন সিনার, ফাইনালে হারালেন জেরেভকে

 

 

 

 

 

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...