Tuesday, June 23, 2026

বড় সাফল্য রাজ্য পুলিশের! ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে গ্রেফতার তিন মহিলা সহ ১৫

Date:

Share post:

ফের বড় সাফল্য রাজ্য পুলিশের সাইবার সেলের গোয়েন্দাদের। নিউটাউনে ভুয়ো কল সেন্টারের হদিশ পেল গোয়েন্দারা। অভিযান চালিয়ে তিন মহিলা সহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ল্যাপটপ, মোবাইল ফোন ও সাইবার জালিয়াতিতে ব্যবহৃত সরঞ্জাম। হানা দিয়ে ৬২টি ল্যাপটপ ও ৪১টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

বিদেশি নাগরিকদের সফটওয়্যার সংক্রান্ত সহযোগিতা করার টোপ দিয়ে তারা প্রতারণা করত বলে অভিযোগ। সাইবার অপরাধ শাখার ডিআইজি অমিত রাঠৌর জানিয়েছেন, বিদেশের সঙ্গে যোগাযোগ রেখে যেহেতু কাজ চলত তাই মূলত রাতের দিকেই কাজ হত। প্রায় দেড় বছর ধরে চলছিল এই কাণ্ড। বিদেশি নাগরিকদের সম্পর্কে তথ্যসংগ্রহ করত প্রতারকেরা। বিভিন্ন উপায়ে জালিয়াতি করত তাঁরা। মূল পাণ্ডাকে গ্রেফতার করেছে পুলিশ। ৩০-৪০ জন কাজ করত ওই কল সেন্টারে।

আরও পড়ুন- অন্য নামে সিম কার্ড! সইফ-হামলাকারীর খোঁজে শিলিগুড়ি যাচ্ছে মুম্বই পুলিশ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...