Wednesday, April 8, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে কোন রহস্যে সফল তিলক ? ফাঁস করলেন নিজেই

Date:

Share post:

গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ২ উইকেটে জয় পায় ভারতীয় দল। সৌজন্যে তিলক ভার্মা। প্রায় হারা ম্যাচ বার করেন তিনি। থাকেন ৭২ রানে অপরাজিত। ইনিংস সাজান ৪টি চার এবং ৫ টি ছক্কা দিয়ে। তিলকের ইনিংসের সৌজন্যে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে যায় টিম ইন্ডিয়া। আর দলের জন্য এই অবদান রাখতে পেরে খুশি তিলক। যেখানে একের পর এক ব্যাটার ব্যাট হাতে ব্যর্থ, সেখানে তার সাফল্যের কারণ খোলাসা করলেন তিলক।

ম্যাচ শেষে তিলক বলেন, “ আমার স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠত। গত বছর আইপিএলে দেখেছিলাম, আমার বিরুদ্ধে পেসারেরা বেশি শর্ট বল করত। তাতে আমার সমস্যা হত। সেটা নিয়েই কাজ শুরু করি। আমি জানতাম, যদি শর্ট বল খেলতে পারি, তাহলে বোলার সমস্যায় পড়বে। অনেক পরিশ্রম করতে হয়েছে। তার ফল এবার পাচ্ছি। আমি ওদের সেরা বোলারকে নিশানা করেছিলাম। যদি আপনি সেরাকে চাপে ফেলে দেন, তাহলে বাকিরাও চাপে পড়ে। তাই অপর প্রান্তে যখন উইকেট পড়ছিল, তখন আমি ওদের সেরা বোলারকে নিশানা করেছিলাম।“

এখানেই না থেমে তিলক আরও বলেন, “ আমি বাকিদের জন্য কাজটা সহজ করে দিতে চেয়েছিলাম। তাই নিজের উপর ভরসা রেখে সুযোগ নিয়েছিলাম। আর্চারের বিরুদ্ধে যে সব শট খেলেছি তার প্রস্তুতি নেটে সেরেছি। মানসিক ভাবে আমি তৈরি ছিলাম। তাই কাজটা সহজ হয়েছে। আমি নিজেকে বলেছিলাম, শেষ পর্যন্ত টিকে থাকব। ম্যাচ শেষ করে আসতে চেয়েছি। গম্ভীর স্যরের সঙ্গে গত ম্যাচে আমার কথা হয়েছিল। ওকে বলেছিলাম, দলের চাহিদা অনুযায়ী আমি খেলতে পারি। দরকারে ওভারে ৬,৭ রান নিতে পারি। আবার দরকারে ১০,১২ রানও নিতে পারি। গম্ভীর স্যর এই ম্যাচে আমাকে সেটাই করে দেখাতে বলল। সেটা মাথায় রেখেই খেলেছি।“

আরও পড়ুন- দ্বিতীয় টি-২০ ম্যাচেও জয় ভারতের, ইংল্যান্ডকে হারাল ২ উইকেটে, দুরন্ত ব্যাটিং তিলক ভার্মার

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...