Monday, April 6, 2026

হাইকোর্টে আরজি করের জোড়া মামলার শুনানি, থাকবেন নির্যাতিতার মা–বাবা

Date:

Share post:

হাইকোর্টে আরজি করের জোড়া মামলার শুনানি। সোমবার। উপস্থিত থাকবেন নির্যাতিতার মা – বাবা। শিয়ালদহ আদালতের রায়কে পাল্টা চ্যালেঞ্জ করে প্রথমে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন, পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সঞ্জয়ের ফাঁসির দাবি চেয়ে হাইকোর্টে তারাও। ইতিমধ্যেই হাইকোর্টের তরফ থেকে এই আবেদন গ্রহণ করা হয়েছে, এবং আজ সোমবার এই জোড়া মামলার রয়েছে শুনানি।

আরজি করের ধর্ষণ খুনের মামলায় শিয়ালদহ আদালত দোষী সাব্যস্ত করেছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে। আর তারপরেই গত সোমবার তাকে যাব্বজীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে নির্যাতিতার মা বাবা থেকে শুরু করে আরজি করের(RG kar) তদন্তকারী দল সিবিআই এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই দাবি তুলেছিলেন এই মর্মান্তিক, নৃশংস ঘটনার জন্য ধৃত সঞ্জয় রাইকে যাবজ্জীবন কারাদণ্ড নয় সর্বোচ্চ সাজা ফাঁসি দেওয়া উচিত।

এমনকি সাজা ঘোষণার দিন আদালতে সিবিআইয়ের(cbi ) তরফ থেকে এই ঘটনাকে ‘ বিরলের চেয়ে বিরলতম ‘ উল্লেখ করে সঞ্জয়ের ফাঁসির দাবি করা হয়। যদিও বিচারপতি অনির্বাণ দাস সিবিআইয়ের এই মন্তব্যকে নস্যাৎ করে স্পষ্ট জানান, এই ঘটনা বিরলের চেয়ে বিরলতম নয়, দেশ এর চেয়েও বড় ঘটনার সাক্ষী থেকেছে। আর তারপরেই অভিযুক্ত সঞ্জয় রাইকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ জারি করা হয়।

Related articles

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...