Monday, May 18, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) লড়াই করেও হার মহামেডান স্পোর্টিং ক্লাবের । এদিন অ্যাওয়ে ম্যাচে মুম্বই সিটি এফসির কাছে ৩-০ গোলে হারল আন্দ্রে চেরনিশভের দল । তিন গোল হজম করল দ্বিতীয়ার্ধে । হাড্ডাহাড্ডি টক্করের গোলশূন্যভাবে শেষ হয় ম্যাচের প্রথম ৪৫ মিনিট।

২) ফের অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার। এই নিয়ে পরপর দুবার অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়ন হলেন সিনার । আর সেই সুবাদে রজার ফেডেরার, নোভাক জকোভিচদের নজির ছুঁয়ে ফেললেন তিনি। এদিন ফাইনালে সিনার স্ট্রেট সেটে হারালেন আলেকজান্ডার জেরেভকে। লড়াই চলল একপেশে। ম্যাচের ফলাফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-৩।

৩) ফের একবার ঘোরোয়া ক্রিকেটে ফিরতে চলেছেন বিরাট কোহলি। সূত্রের খবর, তার জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। আগামি ৩০ জানুয়ারি রঞ্জিট্রফির পরবর্তী ম্যাচে নামবে দিল্লি। প্রতিপক্ষ রেলওয়েজ। আর সেই ম্যাচ দিয়ে ঘোরোয়া ক্রিকেটে ফিরতে চলেছেন কোহলি। ১২ বছর পর আবার তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলতে দেখা যাবে।

৪) অবশেষে রঞ্জিট্রফিতে রানের খাতা খোলেন শুভমন গিল। পাঞ্জাব-কর্নাটক ম্যাচে শতরান করেন তিনি। কর্নাটকের বিরুদ্ধে ১০২ রানের ইনিংস খেলেন পাঞ্জাবের এই ব্যাটার। আর শতরান করেই লাল বলে তাঁর সমস্যার কথা তুলে ধরলেন গিল।

৫) ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ২ উইকেটে জয় পায় ভারতীয় দল। সৌজন্যে তিলক ভার্মা। প্রায় হারা ম্যাচ বার করেন তিনি। থাকেন ৭২ রানে অপরাজিত। ইনিংস সাজান ৪টি চার এবং ৫ টি ছক্কা দিয়ে। তিলকের ইনিংসের সৌজন্যে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে যায় টিম ইন্ডিয়া। আর দলের জন্য এই অবদান রাখতে পেরে খুশি তিলক।

আরও পড়ুন- মুম্বইয়ের কাছে ৩-০ গোলে হার মহামেডানের

 

 

 

Related articles

রাজ্যে ক্ষমতার পালাবদলেই মুক্তহস্ত কেন্দ্র: জলজীবন মিশনের ৩৯ হাজার কোটি অনুমোদন

বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে কেন্দ্র থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রথমেই রেল...

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...