Friday, April 3, 2026

স্বাস্থ্যক্ষেত্রের তিন দিকের সেতুবন্ধন প্রগ্রেসিভ হেল্থ অ্যাসোসিয়েশন: সূচনা সোমবার

Date:

Share post:

সরকারি উদ্যোগে স্বাস্থ্য পরিষেবা (health service) পাবেন সাধারণ মানুষ। তাঁদের পরিষেবা দেবেন চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা। সবটাই হবে সরকারি পরিকাঠামোর উপর নির্ভর করে। এই তিন শাখাকে এক সুতোয় বেঁধে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও এগিয়ে নিয়ে যেতে সোমবারই পথ চলা শুরু করবে রাজ্যের চিকিৎসকদের নতুন সংগঠন প্রগ্রেসিভ হেল্থ অ্যাসোসিয়েশন (PHA)। রাজ্যের শাসকদলের সঙ্গে কোনও যোগাযোগ না থাকলেও এই সংগঠনের কারণে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রের সব শাখা এক ছাতার তলায় আসবে বলে প্রত্যাশা নেতৃত্বের।

রাজ্যের মন্ত্রী তথা চিকিৎসক শশী পাঁজার (Shashi Panja) সভাপতিত্বে সোমবার আত্মপ্রকাশ করবে চিকিৎসকদের নতুন সংগঠনটি। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সংগঠন স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী, চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের সমন্বয়ে গঠিত হবে। রোগী, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী ও সরকারের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাকে সুলভ ও কার্যকর করে তোলার প্রচেষ্টা চালাবে, জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এই সংগঠন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় বলে আগেই জানিয়েছিলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তবে স্বাস্থ্য ক্ষেত্রকে এক ছাতার তলায় নিয়ে আসার প্রসায় বিষয়ে তিনি জানান, যেটা শুনছি সিনিয়র চিকিৎসক সহ স্বাস্থ্য পরিকাঠামোয় যত শাখা আছে এক ছাতার তলায় নিয়ে এসে একটি সংগঠন করতে চলেছেন।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...