Wednesday, June 24, 2026

কুম্ভমেলা স্পেশাল ট্রেনে হামলা, যোগী রাজ্যে প্রশ্নের মুখে নিরাপত্তা 

Date:

Share post:

কুম্ভমেলা উপলক্ষে প্রয়াগরাজে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়। শাহি স্নানের লক্ষ্যে প্রত্যেক দিনই অসংখ্য মানুষ ট্রেনে করে পৌঁছে যাচ্ছেন মহাকুম্ভে। দেশের সব প্রান্ত থেকে স্পেশাল ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল (Indian Railways)। কিন্তু এ কী? নিরাপত্তা কোথায়? সোমবার মধ্যরাতে ঝাঁসির কাছে হরপালপুর স্টেশনে আচমকা ট্রেনে ইট পাথর ছোড়ার অভিযোগ। ভাঙলো জানলার কাঁচ। হতাহতের খবর নেই, তবে ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। হামলার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। এই ঘটনার পর প্রশ্নের মুখে যোগী রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা। একই সঙ্গে কাঠগড়ায় কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন ভারতীয় রেল।

কী ঘটেছিল? যাত্রীরা বলছেন ঝাঁসি থেকে সময় মতোই মহাকুম্ভ স্পেশাল ট্রেন (Mahakumbh Special Train) যাত্রা করে। রাত দুটো নাগাদ হরপালপুর স্টেশনে পৌঁছতেই ট্রেন লক্ষ্য করে একের পর এক পাথর উড়ে আসে। ভেঙে যায় বেশ কয়েকটি কামরার জানলা দরজার কাঁচ। রেল সূত্রে জানা যাচ্ছে, ট্রেন সময় মত প্ল্যাটফর্মে পৌঁছালেও অধিকাংশ দরজা ভেতর থেকে বন্ধ থাকায় দীর্ঘ অপেক্ষা করো যাত্রীরা ট্রেনে উঠতে পারেননি। এরপরে বিক্ষোভে ফেটে পড়ে ট্রেনে ইট পাথর লাঠি নিয়ে হামলা চালান তাঁরা। অর্থাৎ এক্ষেত্রেও দায়ী সেই বিজেপি সরকারের অধীনস্থ রেল ব্যবস্থা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আরপিএফ (RPF)।

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...