Saturday, June 13, 2026

বিনিয়োগের সেরা ঠিকানা, বাণিজ্যের নেতৃত্বে বাংলা

Date:

Share post:

আগামীর বাণিজ্য ক্ষেত্রে দেশকে নেতৃত্ব দিচ্ছে বাংলা। বাংলায় আসছে আরও বিনিয়োগ। আসন্ন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটকে কেন্দ্র করে আশার ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে বাংলার শিল্পক্ষেত্রে। কেননা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট শুধু একটি মঞ্চ নয়, এই বিশ্ব-শিল্প সম্মেলন প্রমাণ করে বাংলা মানেই বিজনেস, বাংলা মানেই বিনিয়োগের সেরা ঠিকানা।

এদিন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের সাফল্য তুলে ধরে তৃণমূল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে। সেই ভিডিও বার্তায় তৃণমূলের দাবি, প্রত্যেকবারই সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। বাংলা কেবল আগামীর বাণিজ্যক্ষেত্রে অংশগ্রহণ করছে না, বাংলা নেতৃত্ব দিচ্ছে দেশের বাণিজ্যে। বাংলা ৯০ লক্ষের বেশি এমএসএমই তৈরি করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেশের প্রথম স্থানে রয়েছে। এই ক্ষেত্রে এক কোটি ৩৬ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে বাংলা। মহিলা উদ্যোগপতিদের নিরিখেও দেশের মধ্যে শীর্ষে বাংলা। তাঁদের উৎসাহ দিতে ১২ বছরে ৬. ১৫ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে। অসংখ্য উদ্যোগপতির স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। ক্রমবর্ধমান এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য বাংলায় ন’টি নতুন শিল্প পার্ক, ৩৫টি এমএসএমই তৈরি করা হয়েছে। বাংলাশ্রী ইনসেন্টিভ স্কিমের মাধ্যমে এমএসএমই-গুলি তাদের সাফল্যের পথে আর্থিক সহায়তা পাচ্ছে। সুস্থায়ী উন্নয়নে জোর দিয়ে ইউনেস্কো সংগঠিত গ্রামীণ কারুশিল্প কেন্দ্রের মতো পরিবেশবান্ধব প্রকল্পগুলো সার্কুলার অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানেই শেষ নয় বাংলার শিল্প ও বাণিজ্য-ক্ষেত্রের সাফল্য। ভারতের বৃহত্তম কয়লার ভাণ্ডার দেউচাপাঁচামি আরও উন্নত করা হচ্ছে, যা আগামী দু’বছর ধরে শিল্পক্ষেত্রে জ্বালানি সরবরাহ করবে। তাজপুর গভীর সমুদ্র বন্দরের কাছে প্রস্তাবিত ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ক্লাস্টারগুলির মাধ্যমে বাংলার প্রতিরক্ষা শিল্পক্ষেত্রে একটি শক্তিশালী কেন্দ্র হয়ে উঠতে চলেছে। এই সাফল্যই প্রমাণ করে বাংলা মানেই বিজনেস, বাংলা মানেই বিনিয়োগের সেরা ঠিকানা।

আরও পড়ুন- আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নার্সিং পড়ুয়াকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার পুরুষ নার্স!

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...