Wednesday, May 27, 2026

মনিপুরের অশান্তিতে উস্কানি মুখ্যমন্ত্রীর! শীর্ষ আদালতে দ্রুত শুনানির আবেদনে কী জানালেন প্রধান বিচারপতি

Date:

Share post:

মনিপুরের অশান্তির ঘটনায় উস্কানির দেওয়ার অভিযোগে বিজেপি মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের (N Biren Singh) বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) একটি কুকি সংগঠন। মঙ্গলবার দেশের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে অত্যন্ত জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানানো হয়। কুকি সংগঠনের তরফে আইনজীবী প্রশান্ত ভূষণ (Prasenta Bhusan) মৌখিক আবেদন জানান। প্রধান বিচারপতি লিখিত আবেদন জমা দিতে বলেন।

মনিপুরের (Monipur) মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলে রাজ্যের একটি কুকি সংগঠন হিউম্যান রাইটস ট্রাস্ট। তাদের অভিযোগ, এন বীরেন সিংয়ের একটি বার্তালাপের রেকর্ড ফাঁস হয়েছে। যাতে দেখা যাচ্ছে, তিনিই মণিপুরের গোষ্ঠী সংঘর্ষ ছড়াতে প্রত্যক্ষ উস্কানি দিচ্ছেন। এদিন, শীর্ষ আদালতে (Supreme Court) প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও কেভি বিশ্বনাথনের বেঞ্চে মৌখিকভাবে এ নিয়ে আদালতের পর্যবেক্ষণে নিরপেক্ষ তদন্ত চেয়ে আর্জি জানান সংগঠনের আইনজীবী প্রশান্ত ভূষণ। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়। আগে লিখিত আবেদন জমা দিন- আইনজীবী ভূষণকে বলেন প্রধান বিচারপতি। তারপর তা খতিয়ে দেখে তিনি তা খতিয়ে দেখবেন। যদি সত্যিই চরমতম দ্রুত শুনানির গুরুত্ব থাকে, তাহলে তা করা হবে।

প্রশান্ত ভূষণ বলেন, যে অডিও অংশটি ট্রুথ ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, সেই রিপোর্ট তিনি আবেদনের সঙ্গে পেশ করেছেন বলেও দাবি করেন। প্রধান বিচারপতি তাঁকে বলেন, আগে একটি লিখিত আবেদন জমা দিন, তারপর দ্রুত শুনানির বিষয়ে বিবেচনা করা যাবে।

Related articles

অবমাননা ও উস্কানির অভিযোগ: গতবছরের ঈদের বক্তব্যে মমতার বিরুদ্ধে থানায় আইনজীবী

ঈদে রেড রোডের নামাজের অনুষ্ঠানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অবমাননা ও উস্কানির অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির

চিত্রনাট্য তৈরি ছিল আগেই। লোক দেখানো প্রশাসনিক বৈঠক করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু অবশেষে নিজেদের...

পরিষেবা দিয়ে যান: মেয়র ও পারিষদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির...

লালবাজারে মুখ্যমন্ত্রী: সিদ্ধান্ত বৃহস্পতিবারের ঈদের নামাজ নিয়ে

রেড রোডে যে ঈদের নামাজ হবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই যে...