Friday, April 3, 2026

দিল্লি ভোটে বিজেপির কোটিপতি প্রার্থীদের সম্পত্তির চোখ ধাঁধানো পরিসংখ্যানে চাঞ্চল্য

Date:

Share post:

দিল্লি বিধানসভা ভোটে বিজেপি কালো টাকা ব্যবহার করছে, আগেই এমন অভিযোগ করেছে আম আদমি পার্টি৷ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পাল্টা আপকে নিশানা করলেও আত্মপক্ষ সমর্থনে কোনও যুত্‍সই প্রমাণ খাড়া করতে পারেনি গেরুয়া শিবির৷এই আবহেই সামনে আসছে দিল্লি বিধানসভা ভোটে লড়াই করার জন্য ময়দানে নামা বিজেপির কোটিপতি প্রার্থীদের সম্পত্তির চোখ ধাঁধানো পরিসংখ্যান৷ এর মধ্যে সবার আগে আসছে দিল্লির শকুরবস্তি আসনের বিজেপি প্রার্থী কারনাল সিংএর নাম৷তার ঘোষিত সম্পত্তির পরিমাণ ২৬০ কোটি টাকা৷এত বৈভব থাকার পরেও কেন তিনি দিল্লি বিধানসভা ভোটে লড়াই করতে আগ্রহী, তা নিয়েই এবার প্রশ্ন উঠতে শুরু করেছে রাজধানীর রাজনৈতিক মহলে৷ বিজেপিরই অন্য প্রার্থী মনজিন্দর সিং সিরসার ঘোষিত সম্পত্তি ২৪৯ কোটি টাকা৷ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো, নতুন দিল্লি আসনের প্রার্থী অরবিন্দ কেজরিওয়ালের চ্যালেঞ্জার পরবেশ ভার্মার সম্পত্তির পরিমাণ প্রায় ১১৬ কোটি টাকা৷

উল্লেখ্য, আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি(DELHI) বিধানসভা ভোটের আগে জাতীয় নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছেন দিল্লির ভোট প্রার্থীরা, সেই হলফনামা সূত্রেই জানা যাচ্ছে ৫০ কোটির বেশি সম্পত্তি আছে বিজেপির এমন প্রার্থী আছেন ৮ জন৷ দিল্লি বিধানসভা নির্বাচনে এবার বিজেপির হয়ে যারা লড়াই করছেন সেই সব ভোট প্রার্থীদের গড় সম্পত্তির পরিমাণ ২২ কোটি ৯০ লক্ষ টাকা৷ এবারের দিল্লি ভোটে ক্ষমতা দখল করতে মরিয়া বিজেপির ৯ জন ভোট প্রার্থীর বিরুদ্ধে গুরুতর ফৌজদারী মামলা দায়ের হয়েছে আগেই৷  এই পরিসংখ্যানকে হাতিয়ার করেই বিজেপিকে নিশানা করছে আম আদমি পার্টি৷ আপ শিবিরের অভিযোগ, দিল্লির ভোটে কালো টাকার ব্যবহার নিয়ে তাদের যে অভিযোগ ছিল, কার্যত সেই অভিযোগেই সিলমোহর দিচ্ছে বিজেপির কোটিপতি প্রার্থীদের সংখ্যা ও তাদের বৈভবের পরিমাণ৷

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...