Tuesday, June 23, 2026

তৃণমূলের পথ ধরেই দিল্লিতে আপ-র সমর্থনে প্রচারে সমাজবাদী পার্টি

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের দেখানো পথ ধরেই দিল্লিতে আম আদমি পার্টির হয়ে প্রচারে নামার সিদ্ধান্ত নিল সমাজবাদী পার্টি৷ মঙ্গলবার দলের তরফে জানানো হয়েছে বৃহষ্পতিবার ৩০ জানুয়ারি দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে রোড-শো করবেন সপা সুপ্রিমো অখিলেশ যাদব৷  রিঠালা এলাকায় আয়োজিত হবে এই রোড শো, যেখানে অখিলেশ যাদবের(akhilesh yadav) সঙ্গে থাকতে পারেন দলের বেশ কয়েকজন সাংসদ ও প্রভাবশালী নেতারা, দাবি জানানো হয়েছে সপা সূত্রে৷ কায়রানা আসনের সপা সাংসদ ইকরা হাসানও আম প্রার্থীদের হয়ে দিল্লিতে আগামী কয়েকদিন লাগাতার প্রচার করবেন বলে মঙ্গলবার দলীয় সূত্রে দাবি জানানো হয়েছে৷

তাত্‍পর্যপূর্ণ হল, সোমবারই তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টির সমর্থনে বিধানসভা নির্বাচনের প্রচারে অংশগ্রহণ করবেন তৃণমূল সাংসদরা৷  ১ এবং ২ ফেব্রুয়ারি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল9arvind kejriwal), প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া এবং বর্তমান মুখ্যমন্ত্রী অতিসির হয়ে দিল্লিতে প্রচারে নামবেন তৃণমূল কংগ্রেসের সাংসদ, বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা৷ তাঁর সঙ্গে থাকতে পারেন আরও কয়েকজন তৃণমূল সাংসদ, দাবি জানানো হয়েছে দলীয় সূত্রে৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই সিদ্ধান্ত সামনে আসার ২৪ ঘন্টার মধ্যেই মঙ্গলবার সমাজবাদী পার্টির তরফে জানানো হয়েছে এবার তাদের দলের সুপ্রিমো অখিলেশ যাদব দিল্লিতে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনে আয়োজিত রোড শো-তে অংশগ্রহণ করবেন৷ তৃণমূল এবং সমাজবাদী পার্টির এই সিদ্ধান্ত নি:সন্দেহে বাড়তি চাপ তৈরি করবে দিল্লি বিধানসভা ভোটে আম আদমি পার্টির প্রধান দুই চ্যালেঞ্জার কংগ্রেস ও বিজেপির উপরে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ৷

Related articles

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...