Tuesday, June 23, 2026

আর জি কর আর্থিক বেনিয়ম: ইডির তদন্তে ঢিলেমিতে ভর্ৎসনা হাইকোর্টের

Date:

Share post:

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির তদন্তে মাত্রাতিরিক্ত দেরি নিয়ে একাধিক মামলায় ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। আর জি কর হাসপাতালের আর্থিক বেনিয়মের মামলাতেও একই ছবি কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। এক তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) তদন্ত প্রক্রিয়ায় চার্জশিট পেশ করলেও অন্য সংস্থা, ইডি (ED) এখনও চার্জশিট (charge sheet) পেশ করতে ব্যর্থ। ফলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কড়া প্রতিক্রিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র তদন্ত নিয়ে। অথচ ইডি এই ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে মামলা (suo moto case) দায়ের করেছিল।

কলকাতা হাইকোর্টে আর জি করের আর্থিক বেনিয়মের সিবিআই-এর (CBI) তদন্তাধীন মামলায় দ্রুত চার্জগঠনের প্রক্রিয়ার ইঙ্গিত দেওয়া হয় আদালতের তরফে। আলিপুর বিশেষ আদালতে ২৯ নভেম্বরে চার্জশিট পেশ করে সিবিআই। ফলে দ্রুত চার্জগঠনের প্রক্রিয়া শেষ হয়ে বিচার শুরু হবে। চার্জশিটে (charge sheet) নাম রয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। এই মামলাতেই এখনও বিচার বিভাগীয় হেফাজতে সন্দীপ।

তবে এখানেই পিছিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। মামলা আর্থিক বেনিয়মের হলেও এখনও চার্জশিট পেশ করতে পারেনি এই তদন্তকারী সংস্থা। এখানেই মঙ্গলবার হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে (central agency)। বিচারপতির পর্যবেক্ষণ, ইডি (ED) চার্জশিট দেয় না, বিচারপ্রক্রিয়াও শুরু করে না। কার্যত রাজ্যের শাসকদল যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে, তারই প্রমাণ মিলল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত প্রক্রিয়া নিয়ে বারবার বলা হয়েছে তৃণমূলের তরফে। তখন বলা হয় তৃণমূল কেন্দ্রের বিরুদ্ধে বলছে। এবার আদালতও একই কথা বলছে।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...