Tuesday, June 23, 2026

কর্ম ব্যস্ততার মধ্যেও সাহিত্য চর্চা, এবার বইমেলায় প্রকাশিত মুখ্যমন্ত্রী লেখা ৩টি বই

Date:

Share post:

প্রবল কর্ম ব্যস্ততার মধ্যেও সাহিত্য চর্চা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিয়মিত লেখেন, কবিতা, প্রবন্ধ। মঙ্গলবার, ৪৮তম আন্তর্জাতিক বইমেলার (Kolkata Book Fair) উদ্বোধন মঞ্চে প্রকাশিত হল তাঁর লেখা তিনটি বই (Book)। বইগুলির নাম লিপিবন্ধ, স্যালুট ২ এবং বাংলায় নির্বাচন ও আমরা।

মমতার তাঁর কথায়, বই ঘর সাজানোর জিনিস নয়, হৃদয় সাজানোর জিনিস। মানুষ আরও বেশি করে বই পড়ুক চান মমতা। চান আরও বড় হোক কলকাতা বইমেলা। তিনি বলেন, কলকাতা বইমেলা আমাদের সকলের গর্ব। দেশের সেরা। বিশ্বের নিরিখেও এটি আরও বড় হোক। বলেন, “কলকাতা বইমেলা বিশ্বসেরা। আমি এটাকে আরও বড় পরিসরে দেখতে চাই।“
আরও খবর: এবার কোটি মানুষ আসবেন, বই বিক্রি বাড়বে: ৪৮তম বইমেলার উদ্বোধনে আশা প্রকাশ মুখ্যমন্ত্রীর

বইমেলায় আর্জেন্টিনার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, যখন তিনি শহরের রাস্তার রং নীল-সাদা করছিলেন তখন অনেকেই ভেবেছিলেন তিনি আর্জেন্টিনার সাপোর্টার। মমতার কথায়, “সব রং সবার জন্য। এতে কোনও ভেদাভেদ নেই। তবে সব রং সবার পছন্দ নাই হতে পারে এই যা। এছাড়া আর কোনও ভেদ থাকতে পারে না।“ সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কলকাতা বইমেলা।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...