Saturday, June 13, 2026

দুর্গাপুরে বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার বর্জ্য মিশ্রিত জলে পড়ে জোড়া মৃত্যু

Date:

Share post:

বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার বর্জ্য মিশ্রিত জলে পড়ে জোড়া মৃত্যু। আশঙ্কাজনক আরও তিন। নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে সরব এলাকাবাসী।মৃত দুই যুবকের নাম আকাশ বাদ্যকর (২৫) কাঁকসার জামবনের বাসিন্দা ও বছর ২৬ র অনুপ সরকার মালদহের বাসিন্দা। উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়া আরও তিন যুবককে প্রথমে দুর্গাপুরের( durgapur) শোভাপুর সংলগ্ন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পরে বিধাননগরের বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে অন্যান্য দিনের মতোই সর্বভারতীয় বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার দুর্গাপুর ফরিদপুর ব্লকের পারুলিয়ার ২৪২ নম্বর পিটে কাজে যোগ দেয় ওই যুবকরা। আচমকা গ্যাস উত্তোলনের পর  বর্জ্য মিশ্রিত জমা জলে পড়ে যায় পাঁচ ঠিকা শ্রমিক। সহকর্মীরা দেখতে পেয়ে তড়িঘড়ি তাদের উদ্ধার করে। তারপরেই তাদের স্থানীয়দের সহযোগিতায় শোভাপুর সংলগ্ন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে আকাশ বদ্যকর ও অনুপ সরকারকে বিধান নগরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই দুজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। আরো দুই যুবক বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনাস্থলে পৌঁছান দুর্গাপুর ফরিদপুর ব্লকের ব্লক সভাপতি শতদীপ ঘটক। তিনি বলেন, আমরা ইন্সপেকশনে এসেছি, যে দুজন ছেলে মারা গেছে তাদের পরিবারের প্রতি খুবই দুঃখ প্রকাশ করছি। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যে সাহা্য্য দেওয়া হয় এখানেও আমরা তা দাবি করছি, যাতে ওই দুই পরিবারেকে আর্থিক সাহায্য দেওয়া হয়। কোথাও যদি সেফটির ঘাটতি থাকে সেটাও পুনর্বিবেচনা করা হবে। বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার আধিকারিক সিদ্ধার্থ পান্ডে  বলেন, মর্মান্তিক ঘটনা। আমরা শুনেছি দুজনের মৃত্যু হয়েছে। সবরকম ভাবেই মৃত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ানো হবে।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...