Thursday, June 25, 2026

উচ্চমাধ্যমিক : এবার শিক্ষকদের মানসিক চাপমুক্তির প্রশিক্ষণ দেবেন মনোবিদরা

Date:

Share post:

চলতি বছর থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে মানসিক চাপ কাটানোর পাঠ। শারীরশিক্ষা বিষয়ে এই পাঠ অন্তর্ভুক্ত করা হচ্ছে। এবার এই শারীরশিক্ষার শিক্ষকদেরই মানসিক চাপ মুক্ত করার বিষয় নিয়ে প্রশিক্ষণ দেবেন মনোবিদরা। বিশ্ববিদ্যালয়, কলেজের অভিজ্ঞ শিক্ষক ছাড়াও মনোবিদদের দিয়ে প্রশিক্ষণ দেওয়ানো হবে।

বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে মানসিক চাপগ্রস্ত হয়ে পড়ছে আজকালকার শিশুরা। তাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে অহেতুক পড়ার চাপ। তার সঙ্গে প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে শৈশব পিষে যাচ্ছে যাঁতাকলে। শিশুদের এই চাপমুক্ত করতেই চলতি শিক্ষাবর্ষ থেকে মানসিক চাপমুক্ত করার পাঠ দেওয়া হবে তাদের। কিন্তু তার আগে শিক্ষকদের দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ।

এই প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, অভিজ্ঞ শিক্ষক ছাড়াও যদি আমরা প্রয়োজন মনে করি তাহলে মনোবিদ বা কাউন্সেলরদের দিয়েও প্রশিক্ষণ দেওয়াতে পারি। ইতিমধ্যেই কম্পিউটার ডেটা সাইন্স ছাড়া অন্যান্য বিষয় নিয়ে আমাদের প্রশিক্ষণ, অরিয়েন্টেশন চলছে। ওয়ার্কশপ করাচ্ছি আমরা। এক্ষেত্রেও আমরা শিক্ষকদের ইমেইল মারফত এই প্রশিক্ষণে যোগদান করতে বলেছি। শহরের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে ইচ্ছুক শিক্ষকরা এই প্রশিক্ষণে যোগদান করতে পারবে।বিদ্যাসাগর ভবনের সপ্তম তলায় ২০০ জনকে নিয়ে এ প্রশিক্ষণ হবে। তবে এখন মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আসায় এ প্রশিক্ষণ বন্ধ রাখা হয়েছে। মাধ্যমিক শেষ হলেই শুরু হবে প্রশিক্ষণ।

আরও পড়ুন- বইমেলায় মুখ্যমন্ত্রীর তৈরি থিমে সেজেছে ‘জাগোবাংলা’র স্টল, রয়েছে অর্জুন গাছ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...