Friday, June 19, 2026

চতুর্থ দিনেও রেকর্ড গড়ল দুয়ারে সরকার! শিবির ছাড়াল ৭ লক্ষের গণ্ডি

Date:

Share post:

মঙ্গলবার ছিল নবম দুয়ারে সরকার কর্মসূচির চতুর্থ দিন। গত শুক্রবার কর্মসূচির সূচনাতে সাধারণ মানুষের মধ্যে যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছিল এদিনেও তা ছিল অব্যাহত। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী দুয়ারে সরকার কর্মসূচিতে মঙ্গলবার রাজ্য জুড়ে ১৩ হাজার ৬৫৪টি শিবিরের আয়োজন করা হয়েছিল। রাত আটটা পর্যন্ত শিবিরগুলিতে ১২ লক্ষ ৫৮ হাজার ১৪২ জন মানুষ গিয়েছিলেন। এই দফায় দুয়ারে সরকারের চার দিনের কর্মসূচিতে মোট শিবিরের সংখ্যা সাত লক্ষের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। এ পর্যন্ত মোট শিবিরের আয়োজন করা হয়েছে ৭ লক্ষ ২২ হাজারের বেশি। তাতে জমায়েত হয়েছে ৪১ লক্ষ ৬৫ হাজার ৩৭২ জন মানুষের।

এই দফায় দুয়ারে সরকার কর্মসূচি চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। রাজ্যের সর্বত্র ৭ লক্ষ ৭৪ হাজার ৮৩৭টি শিবির করার পরিকল্পনা রয়েছে সরকারের। বিভিন্ন এলাকায় শিবির করে মোট ৩৭টি প্রকল্পের সুবিধার জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, বার্ধক্য ভাতার মতো চিরাচরিত প্রকল্পের পাশাপাশি দুয়ারে সরকারে এবার কৃষি যন্ত্রাংশ কেনার আর্থিক সাহায্য প্রকল্পেও আবেদন করার সুযোগ মিলবে। আগে যে সব এলাকা বেশি গুরুত্ব পায়নি, সেখানে শিবিরের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের নির্দেশ সমস্ত ক্যাম্পে প্রয়োজনীয় জলের ব্যবস্থা করতে হবে। প্রসূতিদের জন্য বিশেষ জায়গা রাখতে বলা হয়েছে। পাশাপাশি ফটোকপিও যাতে বিনামূল্যে হয়, সে ব্যাপারেও নজর রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন- উচ্চমাধ্যমিক : এবার শিক্ষকদের মানসিক চাপমুক্তির প্রশিক্ষণ দেবেন মনোবিদরা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...