Friday, April 3, 2026

ঘরের মাঠে বিএফসিকে হারিয়ে কী বললেন বাগান কোচ জোসে মোলিনা

Date:

Share post:

গতকাল ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে বদলার ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ১-০ গোলে জয় পায় মোহনবাগান সুপার জায়ান্ট। তবে জয় পেলেও গোলের জন্য অপেক্ষা করতে হয়ে ৭৪ মিনিট। বিএফসির বিরুদ্ধে লড়াই যে এ রকমই কঠিন হবে, তা নাকি আগেই জানতেন বাগান কোচ জোসে মোলিনা। তবে এই জয় লিগশিল্ড জয়ের জন্য আরও একধাপ এগালেন, তা সাংবাদিক সম্মেলনে বললেন মোলিনা।

সাংবাদিক সম্মেলনে মোলিনা বলেন, “ এরকমই কঠিন ম্যাচের প্রত্যাশা ছিল। আমরা আক্রমণাত্মক খেলায় জোর দিই। তবে প্রথমার্ধে তা-ও যথেষ্ট ছিল না। বলের বেশিরভাগ পজিশন ওদের কাছেই ছিল। ওরা ভাল কম্বিনেশন তৈরি করে গোলের সুযোগ তৈরি করে। তবে আমার মনে হয়, আমরা কিছু ভাল আক্রমণ করেছি।”এরপর বাগান কোচ বলেন, “ আমাদের এখনও কিছু ম্যাচ বাকি আছে। এখনও অনেক পরিশ্রম বাকি। আমাদের লড়াই করতে হবে। কিছু ম্যাচ জিততেই হবে। আজ আমরা শিল্ডের আরও কাছাকাছি গেলাম। কিন্তু কাজ শেষ হয়নি।”

বেঙ্গালুরুর বিরুদ্ধে তাদের মাঠে ০-৩-এ হেরেছিল মোহনবাগান। সোমবার সেই হারের বদলা নিয়ে ঘরের মাঠে ১-০ গোলে জয়। এই নিয়ে মোলিনা বলেন, “ঘরের মাঠে আমাদের সমর্থকদের সামনে খেলা মানে একজন অতিরিক্ত খেলোয়াড় পাওয়া। তারা আমাদের উজ্জীবিত করে এবং সাহায্য করে। তবে আমরা একটি দল হিসেবে পুরোপুরি সঙ্ঘবদ্ধ। অন্য স্টেডিয়ামেও আমাদের সমর্থকরা থাকেন, কিন্তু ঘরের মাঠের মতো এত নয়। শুধু একটি অ্যাওয়ে ম্যাচে আমরা খারাপ খেলেছি। সেটি বেঙ্গালুরুর ম্যাচ। তবে ওরা সেদিন জেতার মতোই খেলেছিল।”

আরও পড়ুন- বদলার ম্যাচে স্বস্তি ফিরল মোহনবাগানের , ঘরের মাঠে বিএফসিকে হারাল ১-০ গোলে

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...