Monday, April 6, 2026

সরস্বতী পুজোয় শীত-সমাপ্তি! বুধবার থেকেই রাজ্যে বাড়বে তাপমাত্রা

Date:

Share post:

চেনা শীতের সুখের আমেজে কাঁচি। উল্টে রাজ্যজুড়ে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। আগামী দুদিন জেলায় জেলায় ঘন কুয়াশা দাপট থাকবে। যদিও মঙ্গলবার ভোরেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রইল ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই। ভোর -রাতে শীতের আমেজ বেশ উপভোগ করার মতো। পুরুলিয়া- বাঁকুড়া জুড়ে দার্জিলিঙের মতো ঠান্ডা অনুভব করা যাচ্ছে। শৈল শহরেও জাকিয়ে বসেছে শীত। কিন্তু এই সুখ স্থায়ী হওয়ার নয়। পশ্চিমী ঝঞ্ঝা কারণে এবার সরস্বতী পুজোতে স্বাভাবিকের উপরে থাকবে তাপমাত্রা। ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যেতে পারে ২০ ডিগ্রিতে!

চলতি মরশুমে শীত কি পাকাপাকি ভাবে বিদায়ের পথে? হাওয়া অফিস (Weather Department) বলছে বুধবার থেকে উত্তুরে হাওয়ার প্রবেশ বাধাপ্রাপ্ত হওয়ার কারণে ব্যাকফুটে শীত। রাজ্যজুড়ে সব জেলায় তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে বাড়বে সর্বোচ্চ তাপমাত্রাও। এ দিন কলকাতার (Kolkata ) সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি কম। মঙ্গল ও বুধবার দার্জিলিঙের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...