Saturday, April 4, 2026

জিবি সিন্ড্রোম নিয়ে অযথা গুজব না ছড়ানোর আবেদন চিকিৎসকদের

Date:

Share post:

গুলেইন বারি বা জিবি সিন্ড্রোম নিয়ে অযথা আতঙ্ক এবং গুজব ছড়ানো হচ্ছে৷ প্রতি বছর রাজ্যে জিবি সিন্ড্রোমে আক্রান্ত হয়ে ৭০০ থেকে ৮০০ মানুষ হাসপাতালে ভর্তি হন বলে দাবি চিকিৎসকদের। এই নিয়ে চিকিৎসকদের সঙ্গে বুধবার জরুরি বৈঠক করেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম৷ সেখানেই এই মত উঠে এসেছে।

কয়েকদিন ধরেই পুণেতে জিবি সিন্ড্রোমে আক্রান্ত রোগীর সংখ্যা একশো ছাড়িয়েছে৷ কলকাতার দুটি সরকারি হাসপাতালে গত কয়েকদিনে এক বালক এবং এক কিশোরের এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর মিলেছে৷ এর পরেই এ রাজ্যে গুলেইন বারির প্রকোপ উদ্বেগজনক ভাবে ছড়িয়েছে কি না, তা জানতে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্যসচিব-সহ দফতরের কর্তারা৷ বৈঠকে উপস্থিত চিকিৎসকদের মধ্যে ছিলেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ, স্নায়ুরোগ বিশেষজ্ঞ এবং শিশুরোগ বিশেষজ্ঞরা৷ তাঁদের কাছে জানতে চাওয়া হয়, রাজ্যের নতুন কোনও এলাকায় একই জায়গায় এই রোগে অনেকের আক্রান্ত হওয়ার খবর মিলছে কিনা৷ এই রোগ সম্পর্কেও বিশদে জানতে চাওয়া হয়৷ চিকিৎসকরা জানান, এ রাজ্যে নতুন করে কোথাও এই রোগের প্রাদুর্ভাব ঘটেনি৷ প্রত্যেক বছর এ রাজ্যে জিবি সিন্ড্রোমে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে। চিকিৎসকরা বরং দাবি করেন আক্রান্তদের মধ্যে ৫০ থেকে ১০০ জনের মৃত্যু হয়৷

আরও পড়ুন- ওএমআর শিট সংরক্ষণ থাকবে ১০ বছর! শিক্ষক নিয়োগে আরও স্বচ্ছতা আনতে উদ্যোগী রাজ্য  

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...