Tuesday, June 2, 2026

সুনিতাকে ফেরানোর উদ্যোগ, এলন মাস্ককে নির্দেশ ট্রাম্পের

Date:

Share post:

মহাকাশে দীর্ঘদিন আটকে রয়েছেন দুই সাহসী মহাকাশচারী। এবার সুনিতা উইলিয়ামস (Sunita Williams) ও বুচ উইলমোরকে (Butch Wilmore) ফেরানোর উদ্যোগ খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। এত দীর্ঘ সময় মহাকাশে আটকে থাকার জন্য জো বাইডেন প্রশাসনকে দায়ী করলেন ট্রাম্প। সুনিতাদের ফিরিয়ে আনার দায়িত্ব এলন মাস্কের (Elon Musk) উপর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

আট দিনের মহাকাশ অভিযানে গিয়ে স্পেস স্টেশনে (Space Station) প্রায় একবছর আটকে রয়েছেন সুনিতা ও বুচ। তাদের খাবার পৌঁছে দেওয়া সম্ভব হলেও ফিরিয়ে আনতে ব্যর্থ নাসা (NASA)। একসময় চরম হতাশায় চলে যাওয়া সুনিতা ফের বিভিন্নভাবে মনের জোর ফিরিয়ে এনেছেন। অন্যদিকে নাসা তাদের বিভিন্ন ছবি ভিডিও তুলে ধরে প্রমাণ করার চেষ্টা করে গিয়েছে তারা ভালো আছেন। তবে এভাবে ‘ভালো’ থাকতে যে অসম্ভব সাহস লাগে, তা হাড়ে হাড়ে টের পেয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প এলন মাস্ককে উদ্দেশ্য করে লেখেন, দুই সাহসী মহাকাশচারী যাদের ভার্চুয়ালি বাতিলের খাতায় ফেলে দিয়েছে জো বাইডেন (Joe Biden) প্রশাসন, তাদের ফিরিয়ে আনো স্পেসএক্স-এর (SpaceX) মাধ্যমে এবং এটাই এলন মাস্ককে (Elon Musk) নির্দেশ দিয়েছি। তাঁরা অনেক মাস ধরে স্পেসস্টেশনে আটকে রয়েছেন। এলন দ্রুত রওনা দেবে। আশা রাখি, সব নিরাপদে হবে।

আর এর প্রত্যুত্তরে প্রেসিডেন্টের নির্দেশ মতো দ্রুত স্পেসস্টেশন (International Space Station) থেকে দুই মহাকাশচারীকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছেন বলেও দাবি মাস্কের। সেই সঙ্গে বাইডেন (Joe Biden) প্রশাসনেরও নিন্দা করেছেন মাস্ক এভাবে তাঁদের এত দীর্ঘ সময় ছেড়ে রাখার জন্য।

Related articles

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...

ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ জানাতে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ঋদ্ধি

মঙ্গলবার সল্টলেকের রাজ্য বিজেপির দফতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জনতার দরবারে (Janatar Darbar) সাধারণ মানুষের ভিড়...

“আমার ভরণপোষণের দায়িত্ব নিয়েছিল…” সুস্মিতার সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট ললিত

বছর চারেক আগে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদির(Lalit Modi) সঙ্গে সুস্মিতা সেনের(Sushmita Sen) সম্পর্ক ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়।...

বাদুড়িয়ায় পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!

তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় (Baduria, North 24 Parganas)।সরকারি সামগ্রী বিক্রি...