Sunday, May 17, 2026

যমুনার জলে বিষ! কেজরিওয়ালের মন্তব্যের প্রমাণ তলব নির্বাচন কমিশনের 

Date:

Share post:

দিল্লি বিধানসভা নির্বাচনের (Delhi assembly election) আগেই বিপাকে অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এবার তাঁকে নোটিশ পাঠালো নির্বাচন কমিশন(ECI)। সোমবার আপ (AAP) সুপ্রিমো দাবি করেছিলেন, বিজেপি নেতৃত্বাধীন হরিয়ানা সরকার যমুনা নদীতে বিষ মিশিয়েছে। যমুনার ওই জল দিল্লিতে আসে। দিল্লি জল বোর্ড যদি সেই জল দিল্লিতে আসা না ঠেকাত, তাহলে প্রচুর মানুষের মৃত্যু হত বলে দাবি করেছেন তিনি। এরপরই আপ (AAP ) সুপ্রিমোর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে বিজেপি এবং কংগ্রেস। সেই প্রেক্ষিতেই আজ বুধবার (২৯ জানুয়ারি ) রাত আটটার মধ্যে নিজের বক্তব্যের স্বপক্ষে উপযুক্ত প্রমাণ পেশ করতে হবে কেজরিকে।

অরবিন্দ কেজরিওয়ালের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বলেন, রাজধানীর মানুষকে ভয় পাইয়ে দেওয়ার জন্য এবং নিজেদের পরাজয় অবশ্যম্ভবী জেনে মানুষকে বিপথে চালিত করতে নাকি এই ধরনের মন্তব্য করছেন কেজরি। যদিও আম আদমি পার্টির কর্মী সমর্থকেরা সে কথা মানতে নারাজ। তাঁদের অভিযোগ বিজেপি নির্বাচন কমিশনকে পরিচালনা করছে। কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হিলনেই নোটিশ পাঠানো হয়েছে আপ সুপ্রিমোকে। এখন প্রশ্ন হচ্ছে সত্যিই কি যমুনার জলে বিষ মেশানো হয়েছে? যদি তেমনটা ঘটে থাকে এবং তা প্রমাণিত হয় তাহলে নির্বাচন কমিশন করা পদক্ষেপের পথে হাঁটতে চলেছে। কিন্তু যদি কেজরিওয়াল নিজের মন্তব্যের স্বপক্ষে যুক্তি দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে তাঁর তিন বছর পর্যন্ত কারাবাস হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই দিল্লি জল বোর্ডের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...