Saturday, April 4, 2026

ওএমআর শিট সংরক্ষণ থাকবে ১০ বছর! শিক্ষক নিয়োগে আরও স্বচ্ছতা আনতে উদ্যোগী রাজ্য  

Date:

Share post:

শিক্ষক নিয়োগে আরও স্বচ্ছতা আনতে বদ্ধ পরিকর রাজ্য সরকার। এবার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে ওএমআর শিট সংরক্ষণের সময় সীমা বাড়াতে চলেছে রাজ্য সরকার। এত দিন এক বছর পর্যন্ত এই ওএমআর শিট এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা হত। এবার থেকে সেই সময় বাড়িয়ে ১০ বছর করতে চলেছে তারা। এসএসসি এই সময় ২ বছর করতে চেয়েছিল কিন্তু শিক্ষা দফতর চায় ওএমআর শিট ১০ বছর সংরক্ষণের ব্যবস্থা হোক।

জানা গিয়েছে, প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রথমে এই নিয়ম চালু করা হবে। যদি সব কিছু ঠিকঠাক চলে তবে সেই নিয়ম নবম-দশম, একাদশ-দ্বাদশে নিয়োগের ক্ষেত্রেও চালু করা হতে পারে। ২০১৫ সাল পর্যন্ত শিক্ষক নিয়োগ পরীক্ষায় খাতায় লিখে পরীক্ষা হত। তখন তিন বছর খাতা সংরক্ষণ করা হত। এরপর ২০১৬ সাল থেকে যখন ওএমআর শিটে পরীক্ষা ব্যবস্থা চালু হল তখন থেকে এক বছরের জন্য তা সংরক্ষণ করা শুরু হল। এবার সেই সময় সীমাই বাড়িয়ে ১০ বছর করতে চাইছে শিক্ষা দফতর।

আরও পড়ুন- সুন্দরবনের ম্যানগ্রোভ রক্ষার্থে জোড়া প্রকল্প, রাজ্যে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...