Thursday, June 25, 2026

সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা, মাঘের মাঝপথে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস!

Date:

Share post:

মাঘ মাসের একপক্ষকাল অতিবাহিত, কিন্তু জাঁকিয়ে শীতের দেখা নেই। বরং সরস্বতী পুজোর চিরাচরিত কনকনে আবহাওয়াকে বিদায় জানিয়ে কুড়ি ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (Weather Department)। এর মাঝেই এলো নয়া আপডেট। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, বসন্ত পঞ্চমীর আগেই এবার জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস।

দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিনে তিন -চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবশ্য বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। তবে জোড়া পশ্চিমী ঝঞ্ঝার কারণে পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে। IMD বলছে, ২৯ জানুয়ারি থেকে পশ্চিম হিমালয় অঞ্চলকে প্রভাবিত করবে পশ্চিমী ঝঞ্ঝা।এরপর আগামী ১ ফেব্রুয়ারি দ্বিতীয় পশ্চিমী ঝঞ্ঝারও প্রভাব পড়বে। আজ বুধবার কলকাতায় তাপমাত্রা (Kolkata Temperature) সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ ২৭ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।

 

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...