Friday, April 3, 2026

রফি আহমেদ কিদওয়াই রোডে প্রযোজনা সংস্থার অফিসে দুষ্কৃতী তাণ্ডব!

Date:

Share post:

মহানগরীতে নামী প্রযোজনা সংস্থার অফিসে দুঃসাহসিক ডাকাতি, অস্ত্র দেখিয়ে লক্ষাধিক টাকা লুট রফি আহমেদ কিদওয়াই রোডে। তিন দুষ্কৃতী হেলমেট পরে প্রযোজনা সংস্থার অফিসে ঢুকে লুটপাট চালায়। অভিযোগ দায়ের হতেই তদন্তে পার্ক স্ট্রিট থানার পুলিশ (Park Street Police Station)।

মঙ্গলবার রাতে ৪৬ সি রফি আহমেদ কিদওয়াই রোডের একটি প্রযোজনা সংস্থার অফিসে তিনজন দুষ্কৃতী হামলা চালায়। অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখানোর পাশাপাশি মারধর করা হয়। প্রযোজনা সংস্থার কর্ণধারের তরফে থানায় অভিযোগ করা হয়েছে। আক্রান্ত কর্মীদের বয়ান খতিয়ে দেখছে পুলিশ। এই সংস্থা কারোর পাওনা আটকে রেখেছিল কিনা তাও তদন্ত করা হচ্ছে। ঠিক কত টাকা লুট হয়েছে তা এখনও স্পষ্ট নয়। সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করার কাজ চলছে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...