Monday, April 13, 2026

ফের বারো মাইল জঙ্গলে ফিরল বাঘ! সামনে পড়েও প্রাণরক্ষা গ্রামবাসীর

Date:

Share post:

ফের বারো মাইল জঙ্গলে ফিরল বাঘ। আজ ভোরে রানিবাঁধ ব্লকের সুতান গ্রামের শুকলাল বেসরা মোটরবাইকে রানিবাঁধ থেকে সুতান গ্রামে ফেরার পথে আচমকাই বারো মাইল জঙ্গলের রাস্তায় সামনে বাঘটিকে দাঁড়িয়ে থাকতে দেখেন। বাঘটি তাঁকে আক্রমণ না করলেও আতঙ্কে দ্রুত মোটরবাইক ঘুরিয়ে রানিবাঁধে ফিরে যান। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন একটি পাহাড়ি ঝোরার কাছে মাটিতে অসংখ্য পায়ের ছাপ। পরীক্ষা করে তাঁরা নিশ্চিত পায়ের ছাপ বাঘেরই।

এদিকে বাঘ চোখে পড়ার খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকা জুড়ে তৈরি হয় আতঙ্ক। বারো মাইল জঙ্গলে একটি ঝোরার কাছে বাঘের পায়ের ছাপও মিলেছে। বারো মাইল জঙ্গলের একদিকে ঝাড়গ্রামের কাঁকড়াঝোড় ও বেলপাহাড়ির জঙ্গল অন্যদিকে পুরুলিয়ার কুইলাপালের জঙ্গল। বন দফতরের ধারণা, বারো মাইলের জঙ্গল থেকে বাঘটি যে কোনও সময় ঝাড়গ্রাম বা পুরুলিয়ায় প্রবেশ করতে পারে। ঝাড়গ্রামের কাঁকড়াঝোড় জঙ্গল থেকে বৃহস্পতিবার রাতে একটি বাঘ ঢুকে পড়ে পার্শ্ববর্তী বারিকুলের বাগডুবির জঙ্গলে। বাগডুবি গ্রাম লাগোয়া জঙ্গলের রাস্তায় তার পায়ের ছাপ দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার সকালে বাগডুবির জঙ্গল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সারেঙ্গা ব্লকের পড়্যাশোল গ্রাম লাগোয়া জঙ্গলের রাস্তাতেও বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। একদিন যেতেই সেই বাঘ বাগডুবির জঙ্গল লাগোয়া বারো মাইলের জঙ্গলে ফিরে এসেছে বলে খবর।

আরও পড়ুন- জয়নগরে মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

IPL: প্লে-অফের সূচিতেও ব্রাত্য ইডেন, বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত বিসিসিআইয়ের

আইপিএলের(IPL) গ্রুপ পর্বে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির দলের ম্যাচ পায়নি ইডেনে(Eden), এবার প্লে পর্বের ম্যাচ থেকেও...

ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ আটক ২ বিজেপি নেতা

ভোট (West Bengal 2026 Election) আবহে ফের উদ্ধার টাকা। এবার ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ ২ বিজেপি নেতাকে...

নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল 

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল...

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...