Saturday, June 20, 2026

বিজিবিএস ২০২৫: পরিবেশবান্ধব শিল্পে নবজোয়ার! বিনিয়োগকারীদের উৎসাহ দিতে একাধিক নীতি সরকারের

Date:

Share post:

রাজ্যে পরিবেশবান্ধব শিল্প স্থাপনের নতুন দিশা দেখাতে চলেছে আসন্ন বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। এধরনের শিল্প স্থাপনে উৎসাহ দিতে এবারের সম্মেলনে বেশ কয়েকটি নীতি ঘোষণা করা হতে পারে। অচিরাচরিত শক্তি উৎপাদন এবং কার্বন নির্গমন কমানোর লক্ষ্যে দুটি নীতি প্রণয়ন করা হচ্ছে। ৫-৬ ফেব্রুয়ারি কলকাতায় আয়োজিত হতে চলা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই রাজ্য এই বিষয়ে দু’টি নতুন নীতি তৈরি করেছে। প্রথমটি ‘গ্রিন হাইড্রোজেন পলিসি’, যা অচিরাচরিত শক্তির ব্যবহারকে উৎসাহিত করবে এবং পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনে সহায়তা করবে। দ্বিতীয়টি ‘নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ম্যানুফ্যাকচারিং প্রমোশন পলিসি’, যার মাধ্যমে পরিবেশবান্ধব শক্তি উৎপাদন শিল্পে বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করা হবে। এই দুই নীতির আওতায় পরিবেশবান্ধব শিল্প গড়ে তোলার জন্য জমির চরিত্র বদলের ফি, স্ট্যাম্প ডিউটি এবং বিদ্যুৎ খরচের উপর ছাড় দেওয়া হবে। সরকারের লক্ষ্য এমন শিল্পকে উৎসাহী করা, যা কার্বন নির্গমণের মাত্রা কমিয়ে পরিবেশরক্ষায় সাহায্য করবে।

বাংলায় শিল্পের অনুকুল পরিবেশের বার্তা দিতে প্রতিবারের মতো এবারও আগামী বছরের ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে এই বিশ্ব বাণিজ্য সম্মেলন। অষ্টম বিজিবিএসে উপস্থিত থাকবেন ২২টি দেশের প্রতিনিধিরা। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। গত বছরের ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নিউটাউনে ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধন হয়েছে। এবার বিশ্ব বাণিজ্য সম্মলন মঞ্চ থেকে রাজ্যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হাব স্থাপনের ঘোষণা করতে পারে আইটিসি ইনফোটেক।

আরও পড়ুন- ফের বারো মাইল জঙ্গলে ফিরল বাঘ! সামনে পড়েও প্রাণরক্ষা গ্রামবাসীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...