Saturday, June 13, 2026

আরো বেশি নজরদারি, ব়্যাগিং কমাতে পুরনো নিয়ম নতুন করে কার্যকর ইউজিসির

Date:

Share post:

নিয়ম ছিল ২০০৯ সাল থেকেই। কিন্তু তা সঠিকভাবে কার্যকর না করার কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ব়্যাগিং (ragging) এবং ব়্যাগিংয়ের কারণে আত্মহত্যার ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্র থেকে শিক্ষাকর্মীদের আত্মহত্যার ঘটনার জেরে এবার পুরনো অ্যান্টি ব়্যাগিং (anti-ragging) নিয়মকে কঠোরভাবে কার্যকর করার জন্য নতুন করে নির্দেশিকা জারি করলো ইউনিভার্সিটি গ্র্যান্টস কাউন্সিল (UGC)।

পুরানো নিয়ম অনুযায়ী প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব কমিটি থাকতে হবে। নতুন নির্দেশিকায় সেই কমিটিগুলিকে আরও বেশি করে নজরদারি ও প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। যাতে ব়্যাগিং-এর মত অপরাধ প্রবণতা কমানো সম্ভব হয়। সেই সঙ্গে এরকম ঘটনা কমাতে প্রয়োজনে সারপ্রাইজ ভিজিট (surprise visit) করার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন নির্দেশিকায় অনেক বেশি দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিচালকদের। প্রত্যেকটি ঘটনা শিক্ষা দফতরকে (Ministry of Education) জানাতে বাধ্য থাকবে প্রতিষ্ঠানগুলি। এক্ষেত্রে গুরুতর ব়্যাগিং (ragging) বা আত্মহত্যার ঘটনায় সরাসরি প্রতিষ্ঠানের প্রধানকে দায়বদ্ধ করে ডেকে পাঠানোর বার্তা দেওয়া হয়েছে। নির্দিষ্ট কমিটিতে প্রতিষ্ঠানগুলিকে আইনি সহায়তার জন্য নিয়োগ করারও নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...