Saturday, April 4, 2026

নেইমার ঘরে ফেরায় সোশ্যাল মিডিয়ায় সান্তোসের ফলোয়ারের সংখ্যা দুদিনে ১০ লাখ ছাড়াল!

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন চাউর হয় জানুয়ারির শুরুতে। স্পোর্টস মার্কেটিং গবেষণা প্রতিষ্ঠান ইবোপে রেপুকম জানিয়েছে, এরপর এই অল্প কয়দিনেই সোশ্যাল মিডিয়ায় ১০ লাখ ফলোয়ার বেড়েছে সান্তোসের, যেটা পুরো ২০২৪ সালেও হয়নি। গত বছর ৮ লাখ ৫৫ হাজার নতুন ফলোয়ার পেয়েছিল সান্তোস। সোশ্যাল মিডিয়ায় হুট করে সান্তোসের ওপর নেটিজেনদের এই ঝাঁপিয়ে পড়া যে নেইমারের জন্য, তা বলাই বাহুল্য। সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে শৈশবের ক্লাবে ফিরছেন নেইমার। সান্তোসের প্রেসিডেন্ট মার্সেলো তিসেরা এই খবরের সত্যতা স্বীকার করেছেন।

তিসেরা বলেছেন, এখন ফেরার সময়, নেইমার। এখন তোমার নিজের মানুষদের কাছে ফেরার সময়। তোমার ঘরে, যে ক্লাবটি তোমার হৃদয়ে। আমাদের ছেলে নেইকে স্বাগত। আমাদের ভিলার ছেলে। সুখী হতে আবারও ফিরে আস সাদা-কালো জার্সিতে। তোমাকে দুহাতে বরণ করে নেওয়ার অপেক্ষায় সান্তোসের সবাই।

বরং, ব্রাজিল ও সান্তোসের প্রয়াত কিংবদন্তি পেলের মেয়ে কেলি নাসিমেন্তো নেইমারের ফেরা উপলক্ষে ইনস্টাগ্রামে লেখেন, ‘আমাদের ছেলে ঘরে ফিরছে, বাবা এটা জানার পর নিশ্চয়ই স্বর্গেই বাইসাইকেল কিক মারছেন।’ আজ সকালে আল হিলাল নেইমারের বিদায়ী বার্তার একটি ভিডিও পোস্ট করেছে সোশ্যাল  মিডিয়ায়। সেখানে নেইমারও সান্তোসে ফেরার ইঙ্গিত দিয়ে আল হিলালের খেলোয়াড়দের বলেছেন, আজ আমি খুব খুশি। কারণ, নিজের ঘরে, নিজের দেশে ফিরতে পারছি।’

ব্রাজিল ও সান্তোসের প্রয়াত কিংবদন্তি পেলের মেয়ে কেলি নাসিমেন্তো নেইমারের ফেরা উপলক্ষে ইনস্টাগ্রামে লিখেছেন, আমাদের ছেলে ঘরে ফিরছে, বাবা এটা জানার পর নিশ্চয়ই স্বর্গেই বাইসাইকেল কিক মারছেন।’বাংলাদেশ সময় আজ ভোরে আল হিলাল নেইমারের(NEIMAR) বিদায়ী বার্তার একটি ভিডিও পোস্ট করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে নেইমারও সান্তোসে ফেরার ইঙ্গিত দিয়ে আল হিলালের খেলোয়াড়দের বলেছেন, ‘আজ আমি খুব খুশি। কারণ, নিজের ঘরে, নিজের দেশে ফিরতে পারছি।’

সোশ্যাল ব্লেড ওয়েবসাইটের তথ্যমতে, ১ জানুয়ারি থেকে ইনস্টাগ্রামে সান্তোসের নতুন ফলোয়ারের সংখ্যা বেড়ে ৭ লাখ ২০ হাজার। বর্তমানে এই পেজের ফলোয়ারের সংখ্যা ৪২ লাখ ৩০ হাজার। জানুয়ারির শুরুতে এই সংখ্যা ছিল ৩৫ লাখ। টিকটকে জানুয়ারিতে ৪ লাখ নতুন ফলোয়ার পেয়েছে সান্তোস। টিকটক ও ইনস্টাগ্রাম মিলিয়ে প্রায় ১১ লাখ নতুন ফলোয়ার পেয়েছে। সাও ব্রাজিলের প্রথনম সারির সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, নেইমারের ফেরার খবরে সান্তোসের সদস্যসংখ্যাও বেড়েছে। ক্লাবটির সবচেয়ে খরুচে প্রোগ্রাম ‘ব্ল্যাক প্ল্যান’–এ নতুন ৯ হাজার সদস্য যোগ দিয়েছেন। আল হিলালের সঙ্গে নেইমার চুক্তি বাতিল করার পর সদস্যসংখ্যা এমন হু হু করে বেড়েছে। এই প্রোগ্রামের সদস্যসংখ্যা ৫৭ হাজার পেরিয়ে গিয়েছে, যেখানে সদস্যদের মাসিক ফি ভারতীয় মুদ্রায় ৩ হাজার টাকার কিছু বেশি।

গ্লোবো গতকাল জানিয়েছে, সান্তোসে আপাতত ৬ মাসের চুক্তি করবেন নেইমার। তবে পরে চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়ে নেওয়ার সুযোগও থাকছে। ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড এরই মধ্যে নিজেই ফেরার প্রস্তুতির ছবি পোস্ট করেন সোশ্যাল মিজিয়ায়। কয়েকটি স্যুটকেসের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে লিখেছেন, ‘স্যুটকেস গোছানো সত্যিই খুব কঠিন কাজ। তর সইছে না।’

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...