Monday, April 6, 2026

পুরীতে জগন্নাথ দেবের জমি দখল ঘিরে অসন্তোষ

Date:

Share post:

ওড়িশায় ধুন্ধুমার। এবার খোদ জগন্নাথ দেবের জমি দখল করে নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, এই নিয়ে থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্রের খবর, ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা যায়, গুণ্ডিচা মন্দিরের কাছে অবস্থিত মন্দির কর্তৃপক্ষের জমি দখল করে নেওয়ার চেষ্টা চলছে। এই নিয়ে কুম্ভরপাদা থানায় জবরদখলের অভিযোগ দায়ের করা হয়েছে। তালবেনিয়া মৌজার ৭৯১ নম্বর অ্যাকাউন্টের আওতায় ৮২৭, ৮২৪, ৮২১, ৮২৩, ৮২৫ ও ৮২১/১৮১৬ নম্বর প্লট দখলের খবরের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়েছে। জগন্নাথ দেবের এই জমির মূল্য আনুমানিক প্রায় ৫ কোটি টাকা।

পুরী জগন্নাথ মন্দিরের মুখ্য প্রশাসক অরবিন্দ কুমার পাধি জেলা প্রশাসনকে সম্পূর্ণ ঘটনা তদন্ত করে দেখার কথা বলেন। সাফ জানিয়ে দেন জগন্নাথ দেবের জমির অবৈধ দখল বরদাস্ত করবে না মন্দির কর্তৃপক্ষ। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। যদিও এটা প্রথমবার নয়, এর আগেও পুরীর মন্দিরের জমি দখলের চেষ্টা হয়েছিল। সেই সময় মাটিতোটায় ১০৯টি প্লটের মধ্যে কয়েকটি প্লট বিক্রির বিষয়টি মন্দির প্রশাসনের নজরে আসে। সূত্রের খবর, মাটিতোটার মোট ৬৪ একর ১০৯টি প্লটের সরকারি মূল্য প্রায় ৫১২ কোটি টাকা। মন্দির প্রশাসনের অভিযোগের ভিত্তিতে পুলিশ যথাযোগ্য ব্যবস্থা নেয় এবং সেই ঘটনায় ৬ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন- ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে প্রতিবেশীর নির্মম লালসার শিকার যুবতী, মুখে-শরীরে ঢালল অ্যা.সিড

Related articles

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...