Thursday, June 25, 2026

ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে প্রতিবেশীর নির্মম লালসার শিকার যুবতী, মুখে-শরীরে ঢালল অ্যা.সিড

Date:

Share post:

ভয়ঙ্কর ঘটনা গেরুয়া রাজ্যে। গুয়াহাটিতে প্রতিবেশীর লালসার শিকার হলেন এক যুবতী। বাড়িতে ঢুকে যুবতীর দুই সন্তানের সামনেই ধর্ষণ ও তার মুখে, শরীরে অ্যাসিড ঢেলে দেয় অভিযুক্ত বলে জানা গিয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও যুবতীর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। যদিও পলাতক অভিযুক্ত। অসমের কাছার জেলায় গত ২২ জানুয়ারি বছর তিরিশের ওই যুবতী তাঁর দুই সন্তানকে নিয়ে বাড়িতে ছিলেন। প্রতিবেশী যুবকের সঙ্গে তার কোন কারণে বচসা শুরু হয়। এরপর ঝগড়ার মাঝেই অভিযুক্ত যুবক জোর করে যুবতীর ঘরে ঢুকে আসে এবং তার ওপর নৃশংস অত্যাচার চালায়।

যুবতীর স্বামী বিকেলে বাড়ি ফিরে দেখেন, স্ত্রী হাত-পা, মুখ বাঁধা অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। তাঁর শরীরে অ্যাসিড এর মত কিছু ঢালা দেখলেও সেই সময় তিনি বুঝতে পারেন নি। তখনও যন্ত্রণায় ছটফট করছিলেন যুবতী। দ্রুত স্ত্রীকে শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে যান সেই ব্যক্তি। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবতী। তাঁর অবস্থা বেশ সঙ্কটজনক।

এদিন ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত প্রতিবেশী। যদিও তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহের মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতার মেডিক্যাল টেস্ট করানো হবে। ধর্ষণ করা হয়েছে কি না সেটা তখনই বোঝা যাবে বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন- তিন তালাক বিরোধী আইনে মুসলিম পুরুষদের বিরুদ্ধে কতগুলি এফআইআর হয়েছে, কেন্দ্রকে জিজ্ঞাসা সুপ্রিম কোর্টের

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...