Thursday, June 25, 2026

গুণমান পরীক্ষায় ডাহা ফেল, এবার কালো তালিকাভুক্ত ফার্মা ইমপেক্সের স্যালাইন!

Date:

Share post:

স্যালাইনের সমস্যা পিছু ছাড়ছে না। রাজ্যের হাসপাতালে ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল’-এর স্যালাইন নিয়ে তোলপাড়ের পরই,তাদের কালো তালিকাভুক্ত করেছিল স্বাস্থ্য দফতর। তাদের পরিবর্তে ফার্মা ইমপেক্সের স্যালাইন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছিল। বারুইপুরের এই সংস্থার কারখানায় জোরকদমে উৎপাদন শুরু হয়েছিল। কিন্তু গুণমান পরীক্ষার মান টপকাতে পারল ফার্মা ইমপেক্সের স্যালাইন। যার জেরে এই সংস্থার স্যালাইনও নিষিদ্ধ ঘোষণা করা হল।

জানা গিয়েছে, কেন্দ্র ও রাজ্যের ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা হঠাৎই হানা দেন স্যালাইন উৎপাদন কারখানায়। গুণমান পরীক্ষা করার পর তারা জানিয়ে দেন, ফার্মা ইমপেক্সের স্যালাইনেও সমস্যা রয়েছে। ফলে এই সংস্থাকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে।পরপর দুটি কোম্পানির স্যালাইন নিষিদ্ধ হওয়ায় রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে পরিষেবা নিয়ে কপালে ভাঁজ স্বাস্থ্য দফতরের।

দিনকয়েক আগে মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুতে অভিযোগ উঠেছিল, স্যালাইনের(saline) সমস্যার কারণেই এই বেঘোরে পারাণ দিতে হয়েছে। বিষয়টি এতদূর গড়ায় যে, সিআইডি তদন্তের নির্দেশ দেয় রাজ্য।এরই পাশাপাশি, ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল’-এর স্যালাইন নিষিদ্ধ করে দেওয়া হয়। বিকল্প হিসেবে স্বাস্থ্য দফতর নির্দেশ দেয় যে বারুইপুরের বেসরকারি সংস্থা ফার্মা ইমপেক্সের স্যালাইন সমস্ত হাসপাতালে ব্যবহার করতে হবে। তারও গুণমান ঠিক না থাকায় বাতিল করা হয়েছে। জরুরী বৈঠকে বসেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।এরপরই হাসপাতালগুলির কাছে জানতে চাওয়া হয়েছে, ওই দুটি সংস্থা ছাড়া আর কোন কোন সংস্থার কতগুলি স্যালাইন তাদের কাছে রয়েছে। একের পর এক সংস্থার স্যালাইন নিষিদ্ধ ঘোষণা হওয়ায় রীতিমতো সিঁদূরে মেঘ দেখছে স্বাস্থ্য দফতর।কীভাবে এই সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব সেটাই তাদের কাছে এখন বড় প্রশ্ন। কারণ যে কোনও রোগী হাসপাতালে ভর্তি হলে, তার প্রাথমিক চাহিদাই থাকে স্যালাইন। তাতেই গলদ দেখা দেওয়ায় চিন্তিত স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...