Tuesday, March 31, 2026

রঞ্জিতে প্রথম দিন বল হাতে দাপট বাংলার, প্রথম দিনের শেষে বাংলার রান সংখ্যা ৪ উইকেট হারিয়ে ১১৯

Date:

Share post:

রঞ্জিট্রফির ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম দিনের শেষে বাংলার রান সংখ্যা ৪ উইকেট হারিয়ে ১১৯। পাঞ্জাবকে প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়ে দেয় বাংলা। পাঞ্জাবের হয়ে শতরান আনমোল । ১০৬ রানে অপরাজিত তিনি। বাংলার হয়ে ৪ টি করে উইকেট সুমিত মোহান্ত এবং সুরজ সিন্ধু জসওয়ালের।

এদিন টস জিতে বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার বল করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাব করে ১৯১। পাঞ্জাবের কোনও ব্যাটার সেভাবে রান করতে পারেননি। ব্যতিক্রম আনমল। ১১৪ বলে ১০৬ রান করে অপরাজিত রইলেন তিনি। ১১টি চার এবং দু’টি ছক্কা মারেন আনমল। বাংলার হয়ে চারটি করে উইকেট নেন সুরজ এবং সুমিত মোহান্তা। দু’টি উইকেট নেন মহম্মদ কাইফ। বৃহস্পতিবার বাংলার হয়ে শেষ ম্যাচ খেলতে নেমেছেন ঋদ্ধিমান সাহা। তিনি উইকেটরক্ষকের দায়িত্ব সামলান। উইকেটের পিছনে দাঁড়িয়ে দু’টি ক্যাচ নেন ঋদ্ধি।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বঙ্গ ব্রিগেড। ১১ রান করেন অঙ্কিত অনুপ চট্টোপাধ্যায়। ১৭ রান করেন সুদীপ চট্টোপাধ্যায়। ১৪ রান করেন সুদীপ কুমার ঘরামী। ৩২ রান করেন অনুষ্টুপ মজুমদার । ৩৯ রানে অপরাজিত সুমন্ত গুপ্ত। পাঞ্জাবের হয়ে দুই উইকেট গুরনুরের। একটি করে উইকেট সাহিল এবং আরাধ্য শুক্লা।

আরও পড়ুন- কবে কোথায় হবে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান ? এল আপডেট

 

 

 

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...