Friday, April 3, 2026

চড়ছে পারদ বাড়ছে তাপমাত্রা, পাকাপাকিভাবে বিদায়ের পথে শীত!

Date:

Share post:

মাঘের মাঝামাঝি উধাও শীত। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বেড়ে যাওয়ায় রাতে অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়ালো ২১ ডিগ্রি। সরস্বতী পুজোতেও ঊর্ধ্বগামী পারদ, তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতর (Aliopore Weather Department) জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই বাংলায় শীত বিদায় নেবে। আগামী দু-তিন দিন উত্তর এবং দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা সতর্কতা। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩৩ ডিগ্রি পর্যন্ত চড়তে পারে। উইকেন্ডে সামান্য পারদ পতন হলেও তাতে ঠান্ডার মেজাজ ফিরবে না। দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার উত্তরবঙ্গের তিন জেলায় তুষারপাত হতে পারে।

 

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...