Friday, June 26, 2026

সংসদের বাজেট অধিবেশন: বাংলার ন্যায্য পাওনার দাবিতে সুর চড়াবে তৃণমূল

Date:

Share post:

সংসদের গত শীতকালীন অধিবেশনের মত আসন্ন বাজেট অধিবেশনেও বাংলার মানুষের নিত্যদিনের ইস্যু নিয়েই সরব হবে তৃণমূল কংগ্রেসের সাংসদরা। বৃহস্পতিবার দলীয় সূত্রে জানানো হয়েছে একথা৷

শীতকালীন অধিবেশনের আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, বাংলার ন্যায্য পাওনা বিপুল পরিমাণ বকেয়া টাকার দাবিতে সংসদের উভয় কক্ষে সরব হতে হবে দলের সাংসদদের৷ এর পাশাপাশি সারের দাম বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি, বেকারত্বর মত জ্বলন্ত ইস্যু নিয়েও সরব হতে হবে তাঁর দলের সাংসদদের। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলনেত্রীর নির্দেশ মেনেই সেই ভাবে সংসদের উভয় কক্ষে মনরেগা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাবদ বাংলার বকেয়া টাকার দাবিতে সুর চড়িয়ে ছিলেন তৃণমূল সাংসদরা৷ শুক্রবার থেকে শুরু হতে যাওয়া সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্বেও তৃণমূল সাংসদরা একইরকমভাবে সুর চড়াবেন। বাংলার মানুষের ন্যায্য দাবিকেই প্রাধান্য দেওয়া হবে৷

এদিকে, সংসদের বাজেট অধিবেশনের আগে বৃহস্পতিবার দিল্লিতে সর্বদল বৈঠক ডেকেছে সরকার৷ তৃণমূল কংগ্রেসের তরফে এই বৈঠকে যোগ দেবেন দলের দুই সংসদীয় নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও ব্রায়ান৷ জানা গিয়েছে, সর্বদল বৈঠকে তৃণমূল কংগ্রেসের দুই সংসদীয় নেতা সাফ দাবি জানাবেন গণতান্ত্রিক পদ্ধতিতে সংসদ পরিচালনা করা হোক৷ মোদি সরকারের কার্যকালে যেভাবে বিরোধীদের কন্ঠরোধ করে একের পর এক বিল পাস করে নেওয়া হয়, সেই প্রবণতা বন্ধ করতে হবে। এবারের অধিবেশনেও তৃণমূল কংগ্রেসের সাংসদরা কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলতে পারেন৷ কয়েকটি কমন অ্যাজেন্ডা ছাড়া কোনও মতেই কংগ্রেসের সুরে সুর মেলানো হবে না, বুধবার সাফ দাবি জানানো হয়েছে তৃণমূল সূত্রে৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ঘরে আয়োজিত বিরোধী বৈঠকে যোগদানের প্রশ্নেও দল ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- কুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু! ফ্যাক্ট ফাইন্ডিং টিম কেন পাঠাচ্ছে না যোগী সরকার? প্রশ্ন তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...