Saturday, April 4, 2026

কবে কোথায় হবে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান ? এল আপডেট

Date:

Share post:

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে হাইব্রিড মডেলে। কারণ পাকিস্তানে খেলতে যাবে টিম ইন্ডিয়া। ভারত খেলবে দুবাইয়ে। আর এবার জানা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) । সূত্রের খবর, পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি ১৬ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে চাইছেন।

এই নিয়ে এক সংবাদসংস্থার রিপোর্টে বলা হয়েছে, পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি ১৬ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে চাইছেন। লাহোরে সেই অনুষ্ঠান আয়োজনের চেষ্টা চলছে। এছাড়াও জান যাচ্ছে, তার আগে সংস্কারের পর গদ্দাফি স্টেডিয়াম নতুন করে খোলার কথা ৭ ফেব্রুয়ারি। সেই দিন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারেন প্রধান অতিথি হিসাবে। এছাড়াও জানা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়কদের সাংবাদিক বৈঠকও হতে পারে। লাহোরের হুজুরিবাগ কেল্লায় উদ্বোধনী অনুষ্ঠান হতে পারে। সেখানে বিভিন্ন বোর্ড কর্তা, প্রাক্তন ক্রিকেটার, সরকারি আধিকারিকদের আমন্ত্রণ জানানো হবে। কিন্তু সেখানে ভারত অধিনায়ক রোহিত শর্মা থাকবেন কি না তা জানা যায়নি।

তবে পাকিস্তানের এক সংবাদমাধ্যম রিপোর্টে বলা হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও উদ্বোধনী অনুষ্ঠানই হবে না। তবে সেটার কারণ ভারত অধিনায়কের অনুপস্থিতি নয়। জানা গিয়েছে, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড দল দেরি করে পাকিস্তানে পৌঁছবে। আর সেই কারণে উদ্বোধনী অনুষ্ঠান হবে না।

আরও পড়ুন- চিলি চিকেন নয় ক্যান্টিনের রাঁধুনিকে চিলি পনির বানানোর আবদার বিরাটের

 

 

 

 

 

 

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...