Saturday, April 4, 2026

যোগেশচন্দ্র কলেজে পুজো নিয়ে ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে, কুণালের নিশানায় বিজেপি

Date:

Share post:

যোগেশচন্দ্র কলেজ নিয়ে যা বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যাচার। সরস্বতী পুজো করতে দিচ্ছে না, এটা হতে পারে না।সাফ জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। শুক্রবার তিনি স্পষ্ট বলেন, ওখানে লড়াইটা হচ্ছে কারা করবে, কোথায় করবে।বরং তার অভিযোগ, যোগেশচন্দ্র কলেজের অধ্যক্ষ নিজে বিজেপির লোক। তাই অন্য ধর্মের একজনের নাম সামনে নিয়ে এসে সরস্বতী পুজো করতে বাধা দিচ্ছে বলে যে রাজনীতি করা হচ্ছে, তা ঠিক নয়। যোগেশচন্দ্র কলেজে বিজেপির অধ্যক্ষ ইচ্ছাকৃতভাবে অন্য ধর্মের নাম নিয়ে মিথ্যাচার করছেন।যে মুসলমান ছেলেটির কথা বলা হচ্ছে, সে নিজেই তো সরস্বতী পুজোর আয়োজক।মিথ্যাচার করে ভিত্তিহীন গুজব বিজেপির পক্ষ থেকে ছড়ানো হচ্ছে।

যদিও যোগেশচন্দ্র চৌধুরী কলেজে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসারের নজরদারিতে করতে হবে সরস্বতী পুজো। আজ, শুক্রবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। কোথায় পুজো হবে সেই সিদ্ধান্ত নেবেন দুই কলেজের প্রিন্সিপাল। নিরাপত্তায় সেখানে মোতায়েন থাকবে পুলিশ। সরস্বতী পুজোর সমস্তটা ভিডিয়ো রেকর্ডিং করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।বিচারপতির নির্দেশ, সরস্বতী পুজো হবে কলকাতা পুলিশের উচ্চপদস্থ অফিসারের নজরদারিতে। পুলিশের যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার থাকবেন। আগামী ৫ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজ এবং যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ কোথায় পুজো করবে সেটা ঠিক করবেন অধ্যক্ষরা বলে কলকাতা হাইকোর্টের নির্দেশ।আর পুজো ও বিসর্জন নিয়ে যাতে কোনওরকম সমস্যা না হয়, তার জন্য পর্যাপ্ত সংখ্যায় সশস্ত্র পুলিশকর্মী মোতায়েন রাখার নির্দেশও দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...