Wednesday, May 27, 2026

কেন্দ্রের বাজেট পেশের আগের দিনই চাঙ্গা শেয়ার বাজার !

Date:

Share post:

কেন্দ্রের বাজেট পেশের আগের দিনই চাঙ্গা শেয়ার বাজার। শুক্রবার সারাদিনই ঊর্ধ্বমুখী ছিল সেনসেক্স এবং নিফটি ৫০। দিন শেষে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক থেমেছে ৭৭,৫০০.৫৭ পয়েন্টে। অর্থাৎ ৭৪০.৭৬ পয়েন্ট ঊর্ধ্বমুখী হয়েছে সেনসেক্স। এদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বৃদ্ধি পেয়েছে ১.১১ শতাংশ। নিফটি ৫০ পৌঁছেছে ২৩,৫০৮.৪০ পয়েন্টে।

বাজেট পেশ শনিবার। নিয়ম অনুযায়ী দালাল স্ট্রিট শনি এবং রবিবার ছাড়াও জাতীয় ছুটির দিনগুলি বন্ধ থাকে। বিনিয়োগকারীরাও মনে করেছিলেন শনিবার বন্ধ থাকবে। কিন্তু তা হচ্ছে না। বাজেটের মতো বিশেষ দিনকে একেবারেই হারাতে নারাজ দালাল স্ট্রিট। সম্প্রতি এনএসই ও বিএসই-এর তরফে জানানো হয়েছে, অন্যান্য দিনের মতোই শনিবার অর্থাৎ পয়লা ফেব্রুয়ারিও ট্রেডিং করতে পারবেন বিনিয়োগকারীরা। চালু থাকবে দেশের শেয়ার বাজার।

৩১ ফেব্রুয়ারি, ২হাজার ৬৩৫টি শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। দর পড়েছে ১হাজার ১৩১টি স্টকের। এ ছাড়া ১২০টি শেয়ারের দামে কোনও পরিবর্তন হয়নি। নিফটিতে সর্বাধিক লাভবান হয়েছেন টাটা কনজিউমার, ট্রেন্ট, ভারত ইলেকট্রনিক্স, নেসলে এবং লার্সেন অ্যান্ড টুব্রোর বিনিয়োগকারীরা।

Related articles

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা হলেই অন্নপূর্ণা যোজনা? শর্ত জানালেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা সবাই পাবেন অন্নপূর্ণা যোজনা- ক্ষমতায় আসার পর থেকে এই প্রতিশ্রুতিই দিচ্ছিলেন বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

কম্পিউটার সেন্টার থেকে পাটক্ষেত, বস্তা বস্তা নগদ উদ্ধারে চাঞ্চল্য বাদুড়িয়ায়

দুর্নীতির অভিযোগ গ্রেফতার হয়েছেন। রয়েছে তোলাবাজির অভিযোগ। কিন্তু কেঁচো খুঁড়তে যে কেউটে বেরিয়ে যাবে, তা কে জানতো। অনৈতিক...

দাদার লুকে রাজকুমার, ময়দানে নিজের বায়োপিকের শুটিংয়ে হাজির সৌরভ

সোমবার থেকে কলকাতা পর্বের শুটিং শুরু হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) বায়োপিকের। বুধবার ইস্টবেঙ্গল মাঠে হল শুটিংয়ের অংশ। কড়া...

বিরোধী দলনেতার সঙ্গে দেখা না করে অসৌজন্য অধ্যক্ষের! ধর্নায় শোভনদেব-কুণাল

প্রথমবার রাজ্যে ক্ষমতায় আসার পরে একাধিক নজিরবিহীন সিদ্ধান্ত বিজেপির নতুন সরকার নিয়ে চলেছে। এবার নতুন করে ‘সৌজন্যে’র নজির...