Saturday, April 4, 2026

চিত্তরঞ্জন কলেজের পরিচালন সমিতির সভাপতি বদল, দায়িত্বে শশী পাঁজা

Date:

Share post:

চিত্তরঞ্জন কলেজের (Chittaranjan College) পরিচালন সমিতির সভাপতি পদ থেকে অপসারিত বিধায়ক বিবেক গুপ্ত (Vivek Gupta)। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) হস্তক্ষেপে সভাপতি পদে রদবদল। নয়া সভাপতি নিযুক্ত করা হল মন্ত্রী শশী পাঁজাকে (Shashi Panja)। বিবেক গুপ্তকে সভাপতিত্ব থেকে সরানোর দাবি জানিয়ে আসা গোটা কলেজ শশী পাঁজার সভাপতি হওয়ার সিদ্ধান্তে অত্যন্ত খুশি।

শুক্রবার কলেজে সরস্বতী পুজোর (Saraswati Puja) আয়োজন নিয়ে অসন্তোষ চরমে ওঠে। ছাত্র-ছাত্রীদের অভিযোগ, কলেজের বিভিন্ন বিষয়ে বিধায়কের ব্যক্তিগত সচিব বলে পায়েল নাগ নামে এক মহিলা ছড়ি ঘোরাতেন। বিভিন্ন ক্ষেত্রে টাকা স্যাংশনের বিষয়েও অনেক বেনিয়ম করতেন ওই মহিলা। দীর্ঘদিন ধরে কলেজে এই ব্যবস্থাই চলে আসছে বলে অভিযোগ। শুক্রবার সরস্বতী পুজোর আয়োজন নিয়ে গোটা বিষয়টি বিরক্তির চরম পর্যায়ে পৌঁছয়। কলেজের সামনে বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রীরা। তাঁরা কোনওভাবেই আর বিবেক গুপ্তকে (Vivek Gupta) মেনে নিতে চাননি সভাপতি হিসাবে।

সরস্বতী পুজোর অসন্তোষের খবর যায় প্রশাসনের শীর্ষ মহলে। সঙ্গে সঙ্গে বিষয়টিতে হস্তক্ষেপ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। কথা বলেন কলেজ কর্তৃপক্ষের সঙ্গে। তারপরই কলেজের পরিচালন সমিতির সভাপতির পদ থেকে অপসারণ করা হয় বিবেক গুপ্তকে। নতুন সভাপতি হয়েছেন মন্ত্রী ডাঃ শশী পাঁজা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...