Tuesday, March 31, 2026

প্রজেক্ট নয়, মজার নামে অসভ্যতা: ‘ক্লাসরুমে বিয়ে’ নিয়ে সাফ জানাল তদন্ত কমিটি

Date:

Share post:

মৌলানা আবুল কালাম বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে বিয়ের ঘটনায় বিভাগীয় প্রধানের দাবি উড়িয়ে তদন্ত কমিটি জানাল, এটি ‘মজার নামে অসভ্যতা’। এই ঘটনার সঙ্গে প্রজেক্ট বা নাটকের কোনও সম্পর্ক নেই আপাতত অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়কে (Payel Bandopadhyay) ছুটিতেই থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ক্লাসরুমের (Classroom) ভিতরে বিয়ের আসর ‘বর’ কলেজেরই প্রথম বর্ষের ছাত্র (Student)। আর ‘কনে’ অ‌্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের বিভাগীয় প্রধান পায়েল বন্দ্যোপাধ্যায়! এই চমকপ্রদ বিয়ের ভিডিও ভাইরাল হতেই তুমুল শোরগোল রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ‌্যালয় ‘ম্যাকাউট’-এর হরিণঘাটা ক্যাম্পাসে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে বিভাগীয় প্রধানকে ছুটিতে পাঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে, ক্লাসরুমে কনের সাজে দাঁড়িয়ে থাকা অধ্যাপিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন এক ছাত্র। এই বিয়ের সাক্ষী ক্লাসের অন্যান্য পড়ুয়ারা। তাঁরা আবার বিভিন্ন রকম নির্দেশ দিচ্ছেন। ছাত্র যথেষ্ট নার্ভাস, তবে অধ্যাপিকা দারুন হাসিখুশি। মঙ্গলবার রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ‌্যালয়ের হরিণঘাটা ক্যাম্পাসের অ‌্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের এই ভিডিওটি ভাইরাল (Video Viral) হতেই তুমুল চর্চা। কারণ ভিডিওয় যে ছাত্রকে বর রূপে দেখা যাচ্ছে তাঁর সঙ্গে বিভাগীয় প্রধানের বিবাহবর্হিভূত সম্পর্ক রয়েছে বলে বিশ্ববিদ‌্যালয় ক‌্যাম্পাসে কানাঘুষো। ভিডিও ভাইরাল হতে সেই আগুনে ঘি পড়েছে। আর এর পরেই তড়িঘড়ি ওই বিভাগীয় প্রধানকে ছুটিতে পাঠায় বিশ্ববিদ্যালয় (University) কর্তৃপক্ষ।

এটিকে প্রথমে প্রজেক্টের অংশ বলে দাবি করেন পায়েল। পরে তিনি বলেন, এটা একটা নাটকের অংশ। তবে বিভাগীয় তদন্ত শুরু হয়। সেই কমিটি প্রাথমিক রিপোর্ট জমা দেয় ম্যাকাউট-এর উপাচার্যের কাছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, নাটকের অংশ বলে যে দাবি করেছিলেন পায়েল, সম্পূর্ণ তা খারিজ করে দেওয়া হয়েছে। এটাকে, “মজার নামে অসভ্যতা করা হয়েছে।”

পায়েল বন্দ্যোপাধ্যায় (Payel Bandopadhyay) অবশ্য জানান, “আমার কাছে অফিশিয়ালি এই বিষয়ে কোনও ইনফরমেশন আসেনি। এবং আমার কাছে কোনও মেইলও আসেনি। আমাকে কোনও কিছু জানায়ওনি। যতক্ষণ অবধি অফিশিয়ালি কেউ এই জিনিসটা জানাবে না , ততক্ষণ অবধি এই বিষয়ে কোনও বক্তব্য দেওয়াটা উচিত নয়।”

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...