Monday, April 6, 2026

রঞ্জিতেও ব্যর্থ কোহলি, করলেন ৬ রান, হিমাংশুর বলে বোল্ড বিরাট

Date:

Share post:

দীর্ঘ ১২ বছর পর রঞ্জিট্রফিতে খেলতে নেমেছিলেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়া সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর ফর্মে ফিরতে রঞ্জিতে খেলতে নামেন বিরাট। সেই রঞ্জিতেও ব্যর্থ কিং কোহলি। এদিন ব্যাট হাতে করলেন ৬ রান। বোল্ড হন বিরাট। ছিটকে যায় তাঁর অফ স্টাম্প। কোহলির ব্যাটিং দেখার জন্য দিল্লির মাঠে এসেছিলেন বিরাট সংখ্যক দর্শক। কিন্তু মাত্র ১৫ বলেই শেষ তাঁর ইনিংস। বিরাটকে আউট করেন হিমাংশু সাঙ্গওয়ান।

বিরাট কোহলির ম্যাচ দেখতে গতকাল থেকেই ছিল জনজোয়ার। তবে গতকাল ব্যাট করে রেলওয়েজ। তবে ম্যাচের দ্বিতীয় দিন আসে সেই সময়। দিল্লির ব্যাটার যশ ধুল আউট হতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম,। কারণ ব্যাট করতে নামবেন বিরাট। আন্তর্জাতিক ম্যাচের মতোই ভরা স্টেডিয়ামে ‘কোহলি, কোহলি’ ধ্বনির মধ্যে ব্যাট করতে নামলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ডাগআউট থেকে ক্রিজ পর্যন্ত হেঁটে গেলেন বিরাট, পুরো সময়টা চিৎকার করে, প্ল্যাকার্ড দেখিয়ে তাঁকে স্বাগত জানাল দিল্লির আমজনতা । এরপর ব্যাট। প্রথম চার বলে কোনও রান পাননি কোহলি। পঞ্চম বলটি ছিল অফ স্টাম্পের বাইরে। সেই বল পয়েন্টের দিকে ঠেলে দিয়ে একটি রান নেন বিরাট। সঙ্গে সঙ্গে আবার চিৎকার। যদিও কুণাল যাদবের বলে একটু সমস্যায় পড়েন তিনি। অফ স্টাম্পের বাইরে বল করছিলেন তিনি। কোহলিকে বিট করেন। ব্যাট চালালেও বলের নাগাল পাননি তিনি।

এরপরই বল করতে আসেন হিমাংশু সাঙ্গওয়ান। হিমাংশুর বলে বোল্ড হন কোহলি। বলটি স্টাম্পে ছিল। কোহলি গিয়েছিলেন ড্রাইভ করতে। কিন্তু ভুল করেন এগিয়ে না এসে। জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে কোহলির ব্যাট এবং পায়ের মাঝে ফাঁক তৈরি হয়। সেখান দিয়েই বল ঢুকে ছিটকে দেয় অফ স্টাম্প। তবে আউট হওয়ার আগের বলটিতে চার মেরেছিলেন বিরাট।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...