Monday, June 8, 2026

পাকাপাকি শীত বিদায়ের পূর্বাভাস, শহরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি!

Date:

Share post:

মেঘলা আকাশ আর পশ্চিমী ঝঞ্ঝার দাপটে রাজ্যে গায়েব শীতের (Winter ) মেজাজ। আগামী ৪/৫ দিনে ঊর্ধ্বমুখী হবে পারদ জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। এমনকি বসন্ত পঞ্চমীতেও (Saraswati Puja Day) অকাল গরমের সাক্ষী হতে পারেন দক্ষিণ বঙ্গবাসী। ইতিমধ্যেই শহরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। আগামী বুধবার পর্যন্ত এই অবস্থার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আসছে জোড়া পশ্চিমি ঝঞ্ঝা। ফলে আপাতত বঙ্গে শীত ফিরে আসার কোনও সম্ভাবনা নেই। উল্টে আগামী মাসের মাঝামাঝি থেকে পাকাপাকিভাবে বাংলা থেকে শীত বিদায় নিতে চলেছে বলে মনে করছেন হাওয়া অফিসের (Weather Department) কর্তারা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সামান্য পারদ পতনের সম্ভাবনা থাকলেও তাতে শীতের চেনা ছন্দ ফিরবে না। শুক্রবার ঘন কুয়াশার সতর্কতা। উত্তরবঙ্গের চার জেলা এবং দক্ষিণবঙ্গের চার জেলায় ঘন কুয়াশার দাপট চলবে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারের নীচে নামতে পারে। কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা আপাতত একুশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে ( শুক্রবার মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস)। সকালে বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা। বেলা বাড়লে আংশিক মেঘলা বা কখনও পরিষ্কার আকাশ। সন্ধ্যার পর থেকে হালকা হাওয়া বইলেও তাতে ঠান্ডাভাব অনুভূত হচ্ছে না। এবারের সরস্বতী পুজোয় উষ্ণতার ছোঁয়া পেতে চলেছেন বঙ্গবাসী, বলছে আবহাওয়া অফিস।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...