Tuesday, April 7, 2026

মমতা কুলকার্নিকে সন্ন্যাস দীক্ষার মাশুল, ‘শাস্তি’র মুখে রূপান্তরকামী নেত্রী!

Date:

Share post:

বিতর্কিত বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি (Mamata Kulkarni) আগের জীবনকে বিদায় জানিয়ে এখন সন্ন্যাসিনী রূপে নয়া অধ্যায় শুরু করেছেন। মহাকুম্ভে (Mahakumbh) কিন্নর আখড়ায় গেরুয়া বসন, গলায় রুদ্রাক্ষের মালা পরে সন্ন্যাস গ্রহণের সব রীতি পালন করেছেন। কিন্তু এখানেও বিতর্ক পিছু ছাড়ছে না। রূপান্তরকামীদের ধর্মীয় সংস্থার অন্দরমহলে মমতাকে উচ্চ ও সম্মাননীয় পদে নিযুক্ত করা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। যার জেরে নাকি বড় শাস্তির মুখে পড়তে পারেন কিন্নর আখড়ার নেত্রী আচার্য মহামণ্ডলেশ্বর লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী!

মমতাকে নিয়ে সমস্যাটা ঠিক কোথায়? শ্রী মাই মমতা নন্দ গিরির অভিনয় জীবনের নানা বিতর্ক এবং ঘটনা এখনো সোশ্যাল মিডিয়ায় ভাইডাল। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি সন্ন্যাস গ্রহণের জন্য কতটা উপযুক্ত এবার সেই আলোচনা জোরদার হয়েছে কিন্নর আখড়ায়। পাশাপাশি তাকে শুরুতেই উচ্চপদে আসীন করাটাও ভালো চোখে দেখছেন না আখড়ার অন্যান্য সদস্যরা। ফলে প্রতিষ্ঠাতা ঋষি অজয় এই নিয়ে বড় পদক্ষেপ করতে চলেছেন বলে কানাঘুষো শোনা যাচ্ছে। পাশাপাশি কিন্নর আখড়া সম্পর্কে মমতা যথাযথ জ্ঞান প্রমাণ করতে না পারলে তাঁকে নতুন পথ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। মমতাকেও মহামণ্ডলেশ্বরের সম্মান দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নিয়েছিলেন লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী। কিন্তু মমতা কি এই সম্মান পাওয়ার যোগ্যতা রাখেন? কোপ পড়তে চলেছে রূপান্তরকামী নেত্রীর জীবনেও।

 

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...