Saturday, April 4, 2026

আরজি কর দুর্নীতি মামলায় আদালতে ১০০ শতাংশ নথি পেশ সিবিআই-এর, সন্দীপদের বিরুদ্ধে চার্জ গঠন আগামী সপ্তাহেই

Date:

Share post:

আদালতে বকুনি খেয়ে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে সমস্ত নথিপত্র জমা দিল সিবিআই। আলিপুরের বিশেষ সিবিআই আদালতের ধমকেই হল কাজ। শুক্রবারের ভর্ৎসনা শোনার পর শনিবার আদালতে ১০০ শতাংশ নথিপত্র জমা দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সন্দীপ ঘোষদের কাছে নথি জমা দেওয়ার পরে আদালত জানায় আগামী সপ্তাহেই চার্জ গঠন করা হবে এই মামলার।

শনিবার আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ-সহ পাঁচ জনকে আদালতে হাজির করানো হয়। শুক্রবার আদালত সিবিআইকে নির্দেশ দিয়েছিল ১০০ শতাংশ নথি জমা দিতে। সেই মতো সিবিআইয়ের আইনজীবী জানান তাঁরা ১০০ শতাংশ নথি এনেছেন। এরপরই চার্জ গঠনের নির্দেশ দেন বিচারক। শুধু তাই নয়, আগামী সপ্তাহেই বৃহস্পতিবারের মধ্যে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করতে চান বিচারক। বিচার প্রক্রিয়ায় দ্রুততা আনতে চান বিচারক। তাই বিচারক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন।

প্রসঙ্গত, আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষের আইনজীবী। সেই প্রসঙ্গ শনিবার তোলেন বিচারক। সন্দীপ ঘোষের আইনজীবীকে সরাসরি প্রশ্ন করেন, গতকাল আলিপুরের বিশেষ সিবিআই আদালতকে না জানিয়ে কেন হাই কোর্টে গিয়েছেন তিনি। আর জি করের প্রাক্তন অধ্যক্ষের আইনজীবী সাফ জানান, তিনি জাননি হাই কোর্টে। অন্য আইনজীবী গিয়েছেন।

আরও পড়ুন – রেলবাজেটে মুখ পুড়ল! বরাদ্দ নিয়ে ‘কৃপণ’ নির্মলা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...