Monday, March 30, 2026

বিরোধীদের চাপে ক্যান্সারের ওষুধে শুল্ক প্রত্যাহার কেন্দ্রের, দাম কমছে কিছু জীবনদায়ী ওষুধেরও

Date:

Share post:

বিরোধীদের চাপে শেষ পর্যন্ত পড়ে ৩৬ টি ক্যান্সারের ওষুধে (Cancer Medicine) শুল্ক প্রত্যাহার করল কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে বেশ কিছু জীবনদায়ী ওষুধের (Life Saving Drug) দামও কমতে চলেছে। কারণ, সেক্ষেত্রে শুল্ক প্রত্যাহার করা হয়েছে। শনিবার, ২০২৫-২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট (Union Budget) পেশ করে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)।

এদিন, নির্মলা সীতারমণ জানান, আগামী ৩ বছরের মধ্যে দেশের সব জেলায় মোট ২০০টি ডে কেয়ার ক্যান্সার সেন্টার স্থাপন করা হবে। জেলা হাসপাতালগুলিতে এই ক্যান্সার সেন্টার তৈরি করা হবে। মোট ২০০টি কেন্দ্র স্থাপন করা হবে।

অর্থমন্ত্রী জানান “যারা ক্যান্সার, দীর্ঘস্থায়ী বা অন্যান্য গুরুতর রোগে ভুগছেন, তাঁদের জন্য ৩৬টি জীবনদায়ী ওষুধকে (Life Saving Drug) মৌলিক শুল্ক অব্যাহতিপ্রাপ্ত ওষুধের তালিকায় যুক্ত করার প্রস্তাব করছি।”
আরও খবর: বঞ্চিত বাংলা, ভোটমুখী বাজেটে লাভবান বিহার: তীব্র ক্ষোভ প্রকাশ অভিষেকের

চিকিৎসক সংখ্যা বাড়াতে মেডিক্যাল কলেজগুলিতে ১০ হাজার আসন বৃদ্ধি করা হচ্ছে বলে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এতে আরও বেশি সংখ্যায় ছাত্র-ছাত্রী মেডিক্যাল পড়ার সুবিধা পাবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, আগামী বছর মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে ১০০০০ আসন বাড়ানো হবে। আগামী ৫ বছরে ৭৫০০০ আসন বাড়ানো লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় ডেলিভারি বা গিগ কর্মীদের সুরক্ষা দিতে স্বাস্থ্যবিমার ঘোষণা করেন নির্মলা। সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে আনা হবে গিগ ওয়ার্কারদের। মোট ১ কোটি কর্মী স্বাস্থ্য ও বিমার সুবিধা পাবেন। পাশাপাশি, সমস্ত সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক স্বাস্থ্য সেবাকেন্দ্রগুলিতে ব্রডব্যান্ড সংযোগ দেওয়া হবে।

Related articles

মমতার প্রাণনাশের আশঙ্কা সঠিক: কমিশনের পুলিশ বদলে সরব সপা সাংসদ রামগোপাল

নির্বাচনী আচরণ বিধি লাগু করে রাজ্যে অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারির পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন। প্রায় প্রতিদিন রাজ্যে...

পুরুলিয়ায় অভিষেক: বার্তা দেবেন বাঘমুণ্ডি থেকে

পাহাড় থেকে সমুদ্র, শহর থেকে জঙ্গলমহল - দলীয় কর্মীদের জন্য বার্তা ও সাধারণ মানুষকে আগামীর পথ নির্দেশে তৎপর...

তিন জনসভা মমতার: বার্তা দেবেন দুই মেদিনীপুরকে

জঙ্গলমহলের পর এবার মেদিনীপুর। যেভাবে রাজ্য সরকারের উন্নয়নের রেশ ধরে জঙ্গলমহলে আলো জ্বলেছে তেমনই উন্নয়নের ছোঁয়া পূর্ব এবং...

হৃদয় জুড়ে ইস্টবেঙ্গল-কৃশানু, রাহুলের টান ছিল ক্রিকেটেও

সহজভাবেই জীবনের গল্প বলতেন রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু ৪২ বছরেই জীবনের সলিল সমাধি। সাহিত্য, সিনেমা, রাজনীতি, সমাজদর্শনে অদ্ভুত...