Monday, March 30, 2026

বাজেটের দিনে দেশজুড়ে সোনার উর্ধ্বমুখী দামের রেকর্ড !

Date:

Share post:

শনিবার সকাল ১১টায় সংসদে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর সেদিনই সোনার দামে (Gold Price) বড় রেকর্ড। যদিও সেটা আমজনতার জন্য মোটেও সুখকর বা স্বস্তিদায়ক নয়। সারা দেশের পাশাপাশি বাংলার বাজারেও সোনার দামের পারদ ঊর্ধ্বমুখী। ১ ফেব্রুয়ারি ২৪ ক্যারেট সোনার প্রতি এক গ্রামের দাম ৮২১৫ টাকা। আর ২২ ক্যারেটের ক্ষেত্রে সেই দাম দাঁড়িয়েছে ৭৮০৫ টাকা।

শীতকালীন বিয়ের মরশুম মানেই সোনার দোকানে লম্বা লাইন বাঙালি অবাঙালি সকলেরই। প্রত্যেক দিনই সোনার দাম ওঠানামা করে। কিন্তু কেন্দ্রীয় বাজেট পেশের দিন সেই দামে কোনও বিশেষ পরিবর্তন হচ্ছে কিনা সেদিকে তো নজর থাকেই।

এক নজরে আজকের সোনা ও রুপোর দাম (১ ফেব্রুয়ারি ২০২৫)

সোনা ওজন দাম (টাকায়)

২৪ ক্যারেট ১ গ্রাম ৮২১৫

২২ ক্যারেট ১ গ্রাম ৭৮০৫

এদিন সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দামও। ১ কেজি রুপোর মূল্য দাঁড়িয়েছে ৯৩ হাজার ৮৫ টাকা।

Related articles

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...

১৮ লক্ষ নাম বাদ পড়ার ইঙ্গিত! চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে তুঙ্গে জল্পনা 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার গতিপ্রকৃতি নিয়ে ফের চর্চা শুরু হল প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। রবিবার এই...

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...