Saturday, February 21, 2026

আজ ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট, মধ্যবিত্তের বোঝা কমাতে কী পদক্ষেপ? নজর দেশের

Date:

Share post:

বেকারত্ব আর মূল্যবৃদ্ধির ঊর্ধ্বগামী গ্রাফে নাভিশ্বাস জনজীবনে কি স্বস্তির খবর দিতে পারবে আজকের কেন্দ্রীয় বাজেট? উত্তর পেতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আজ সংসদে তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2025) পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman)। শুক্রবার অধিবেশন শুরুর প্রাক্কালে বিকশিত ভারতের বুলি আওড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু মানুষ বর্তমানের কথা শুনতে চাইছে। এই মুহূর্তে হেলথ সেক্টরের প্রিমিয়াম এর ক্ষেত্রে কোন ছাড় ঘোষণা হবে? কর ছাড় মিলবে কি? বাজারজাত জিনিসের দাম কমবে, নাকি আরও বেড়ে যাবে মোবাইলের রিচার্জ ভ্যালু? বেকারত্ব দূরীকরণে কী ভাবনা রয়েছে মোদি সরকারের? একগুচ্ছ প্রশ্নের উত্তর লুকিয়ে অর্থমন্ত্রীর লাল ফাইলে। আজ গোটা দেশের নজর এই বাজেটের দিকে।

গ্রামীণ এলাকায় জীবন যাত্রার মানকে আরও এগিয়ে নিয়ে যাওয়া থেকে শুরু করে দারিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষদের সামগ্রিক উন্নতির কথা শুনতে চায় দেশবাসী। একগুচ্ছ বন্দেভারতের উদ্বোধনের নামে গিমিক ছড়ানো নয়, বরং সুরক্ষা এবং নিরাপত্তাসমেত সঠিক রেল পরিষেবা দিতে কোনও বড় পদক্ষেপের হদিশ মিলবে কিনা এই বাজেটে তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক এবং বিশেষজ্ঞ মহলে আলোচনা শুরু হয়েছে। এই নির্মলার টানা অষ্টম বাজেট যা শনিবার সকাল ১১টায় পেশ করতে চলেছেন তিনি। বানিজ্যমহলের পক্ষ থেকে বলা হয়েছে তারা ইতিমধ্যেই আয়কর ছাড় নিয়ে একটি প্রস্তাব রেখেছে। মধ্যবিত্তের বোঝা কমাতে ১৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় মিলবে কি? পাশাপাশি পেট্রোল-ডিজেলের এক্সাইজ ডিউটি কমানো গেলে সাধারণ মানুষের ব্যবহার্য নিত্যনৈমিত্তিক জিনিসের দাম কিছুটা নিয়ন্ত্রণে আনা যেতে পারে। যদিও এই সংক্রান্ত কোনও ভাবনা কেন্দ্র সরকারের রয়েছে কিনা তার কোন আভাস এখনও মেলেনি। ফলে সাধারণ মানুষের জন্য কতটা জনদরদি হতে চলেছে চলতি অর্থবর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট তা নিয়ে সংশয় থেকেই যায়।

spot_img

Related articles

আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার কথা বলেছি: কেন বললেন অভিষেক

“আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার (Age Limit) কথা বলেছি...।“ ফের জল্পনা উস্কে মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

AI-এর ধাক্কায় কি ৯ কোটি ছাঁটাই, নাকি ১৭ কোটি নিয়োগ? আশঙ্কার মধ্যেই আশার আলো দেখালেন নীলেকণি 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’-এর দাপটে বিশ্বজুড়ে কর্মহীন হওয়ার যে প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, তাকে ঘিরে আইটি মহলে বিতর্ক...

১৫০ জেলা বিচারক, সাত প্রাক্তন বিচারপতি: SIR-এ সোমবার থেকেই সহযোগিতা বিচার বিভাগের

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের লজিকাল ডিসক্রিপেন্সির আওতায় আসা ভোটারদের নথি যাচাইয়ের প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারবিভাগীয় আধিকারিকরা। কলকাতা...

মাতৃভাষা দিবসে বাংলাকে ‘কাজের ভাষা’ করার ডাক বাংলা পক্ষর 

একুশে ফেব্রুয়ারি মানেই কেবল আবেগ বা শ্রদ্ধার্ঘ্য নয়, বরং ঘরের মাটিতে নিজের ভাষার অধিকার বুঝে নেওয়ার লড়াই। আন্তর্জাতিক...