Saturday, April 4, 2026

কোন মন্ত্রে বিরাটকে আউট ? রহস্য ফাঁস হিমাংশুর

Date:

Share post:

একটি উইকেট নিয়ে শিরোনামে রেলওয়েজের ক্রিকেটার হিমাংশু সাঙ্গওয়ান । রঞ্জিট্রফিতে দিল্লি বনাম রেলওয়েজের ম্যাচে বিরাট কোহলিকে বোল্ড করেন হিমাংশু। এর পরই জোর চর্চায় এই বোলার। দীর্ঘ ১২ বছর পর রঞ্জিতে ফেরা বিরাট কোহলিকে মাত্র ৬ রানের মাথায় আউট করেছেন রেলওয়েজের এই পেসার । কোহলির বিরুদ্ধে কী পরিকল্পনা করেছিলেন হিমাংশু ? নিজেই জানালেন তিনি।

হিমাংশু বলেন, “ আমার কেরিয়ারের সেরা উইকেট। আমি ভাগ্যবান যে কোহলির সঙ্গে খেলতে পেরেছি। ওকে আউট করতে পেরেছি। আমি কোহলির জন্য আলাদা করে পরিকল্পনা করিনি। দিল্লির সব ব্যাটারই আক্রমণাত্মক। শট খেলতে ওরা ভয় পায় না। তাই আমি ঠিক করেছিলাম, উইকেটে ঠিক জায়গায় বল রাখব। ওরা আক্রমণ করুক। তাহলে নিজেরাই উইকেট দিয়ে আসবে।“

দিল্লির বিরুদ্ধে কি নিজেকে প্রমাণ করার জন্য নেমেছিলেন হিমাংশু। ডানহাতি পেসার বলেন, “যখন কেউ পাশে ছিল না, তখন রেলওয়েজ় আমাকে সাহায্য করেছিল। তাই আমি শুধু এই দলের কথা ভাবি। কে সুযোগ দিল, কে দিল না সে সব ভাবি না। দিল্লির বিরুদ্ধে কিছু প্রমাণ করার নেই।“

এদিকে বিরাটকে আউট করলেও, দিল্লির কাছে এক ইনিংস এবং ১৯ রানে হারে দিল্লি। প্রথম ইনিংসে রেলওয়েজ করে ২৪১ রান। প্রথম ইনিংসে দিল্লি করে ৩৭৪ রান। তবে দিল্লির হয়ে খেলতে নামা বিরাট কোহলি করেন ৬ রান। দ্বিতীয় ইনিংসে রেলওয়েজ করে ১১৪ রান ।

আরও পড়ুন- ঋদ্ধির বিদায় ম্যাচে জয় পেল বাংলা, ম্যাচের সেরা সুরজ

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...